রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। এ সময় তারা দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, বীর উত্তম। বৃহস্পতিবার বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে কাদের সিদ্দিকী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় রাষ্ট্রপতিও তাকে ধন্যবাদ জানান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বৈঠকে তারা পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।