|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উত্তরবঙ্গের সিংহভাগ মানুষ দরিদ্র এবং অর্থাভাব ও সীমাবদ্ধতার কারণে অনেকের পক্ষেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়া সম্ভব হয় না। গ্রামের সাধারণ ও প্রান্তিক মানুষের হাতের নাগালে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে নেপাল সরকারের সহায়তায় আয়োজিত বিশেষ চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, নেপাল সরকারের সঙ্গে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের সুফল হিসেবে এই বিশেষ চক্ষু শিবিরের আয়োজন করা সম্ভব হয়েছে, যা এই অঞ্চলের অন্ধত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে ঠাকুরগাঁওয়ের প্রতিটি উপজেলায় এই আই ক্যাম্পের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এ সময় ঠাকুরগাঁও মেডিকেল কলেজ নিয়ে বড় ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী বছর থেকেই এই মেডিকেল কলেজে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে এবং আগামী কয়েক মাসের মধ্যেই এর মূল অবকাঠামোগত নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। এছাড়া এলাকার স্বাস্থ্যসেবার মান বাড়াতে ইতোপূর্বে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

চার দিনব্যাপী এই আন্তর্জাতিক চক্ষু শিবিরে নেপালের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ড. চেট রাজ পাটের নেতৃত্বে ১২ সদস্যের একটি অভিজ্ঞ চিকিৎসক দল অংশ নিচ্ছেন। ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি জানিয়েছে, এর আগে তারা প্রায় ২০ হাজার রোগীকে সেবা দিয়েছে এবং এবারের এই ক্যাম্পে চিকিৎসার জন্য ইতোমধ্যে ৬ হাজার রোগী নিবন্ধন করেছেন, যার প্রথম দফায় প্রায় ৩ হাজার রোগীকে সরাসরি উন্নত চক্ষু সেবা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতিক কার্কি এবং সম্মানিত অতিথি ছিলেন পদ্ম নারায়ন চৌধুরী। এছাড়া ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ডা. আবু মোহাম্মদ খয়রুল কবিরসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ফাইনালে উত্তপ্ত বাক্যবিনিময়: রদ্রিকে যা বলেছিলেন

1

বেসামরিক বিমান ও পর্যটন খাতে নতুন গতি আনতে চান মন্ত্রী রশিদু

2

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

3

৩০ জুলাই এসএসসির ফল প্রকাশের তথ্যটি সঠিক নয়: ঢাকা শিক্ষা বোর

4

ভোজ্যতেল ও ডাল কেনার অনুমোদন

5

নারায়ণগঞ্জের যেসব এলাকায় রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

6

নাটোরের বড়াইগ্রামে ১৩০ বছর বয়সি মায়ের একমাত্র অবলম্বন শতবর্ষ

7

হামাস অস্ত্র জমা না দেওয়া পর্যন্ত গাজা থেকে সেনা সরাবে না ইস

8

দুই দিনের সরকারি সফরে কাতারে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলু

9

দেশের বাজারে স্বর্ণের দাম কমল: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২১ হাজ

10

শুভেন্দুর বক্তব্যে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রপতি ও

11

২০২৬ বিশ্বকাপ ফাইনাল: আর্জেন্টিনা বনাম স্পেন - কখন, কোথায় দে

12

রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪৮৩

13

One UI 9 আপডেট: মোশন ফটো দিয়ে সাজান গ্যালাক্সি ফোনের স্ক্রিন

14

সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের পেনাল্টি: সঠিক সিদ্ধান্ত না কি

15

শিশু তাবাচ্ছুম হত্যায় আসামির মৃত্যুদণ্ড

16

দিল্লির যন্তর-মন্তরে সিজেপির অনড় অবস্থান, আন্দোলন চালিয়ে যাও

17

স্পেনের জয়ে ইংল্যান্ডের উল্লাস, প্রবাসীদের কণ্ঠেও ‘ভামোস এস

18

প্রাণী চিকিৎসায় আধুনিক সেবার ওপর জোর দিলেন মৎস্য ও প্রাণিসম্

19

টেস্টে ৩৫০ উইকেট: রবীন্দ্র জাদেজার অনন্য মাইলফলক ও নতুন রেকর

20