দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাবি প্রশাসনের তদন্ত কমিটি মানে একটা মুলা ঝুলানো : সাদিক কায়েম

০ শেয়ার
ঢাবি প্রশাসনের তদন্ত কমিটি মানে একটা মুলা ঝুলানো : সাদিক কায়েম

ঢাবি প্রশাসনের তদন্ত কমিটি মানে একটি ‘মুলা ঝুলানো’ বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ফজলুল হক হলের প্রভোস্টের পদত্যাগ ও বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

সংক্ষেপে মূল তথ্য
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটিকে ‘মুলা ঝুলানো’ বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
  • মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ভিসি অফিস গেটের সামনে আয়োজিত ওই মানববন্ধনে তিনি বলেন, এর আগে শাহবাগ থানায় ছাত্রদলের হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও চার মাস পার হলেও কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
  • প্রশাসন এভাবেই কেবল কমিটি গঠন করে কালক্ষেপণ করে বলে অভিযোগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটিকে ‘মুলা ঝুলানো’ বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ভিসি অফিস গেটের সামনে আয়োজিত ওই মানববন্ধনে তিনি বলেন, এর আগে শাহবাগ থানায় ছাত্রদলের হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও চার মাস পার হলেও কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। প্রশাসন এভাবেই কেবল কমিটি গঠন করে কালক্ষেপণ করে বলে অভিযোগ করেন তিনি।

ডাকসু ভিপি বলেন, ফজলুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল মামুন কর্তৃক ইব্রাহিম নামের এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে এবং পরিবারকে হুমকি দিয়ে মিথ্যা জবানবন্দি নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ চাওয়া হলেও তা না দেখিয়ে উল্টো প্রভোস্টকে রক্ষায় সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা জানিয়ে সাদিক কায়েম বলেন, জুলাই-পরবর্তী ক্যাম্পাসে যদি কেউ পেশিশক্তি বা গণরুম-গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে ছাত্রলীগের চেয়েও তাদের পরিণতি ভয়াবহ হবে। ফজলুল হক হলের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ফিলিস্তিনের সংস্কৃতি সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের আমন্ত্রণ পেলেন সংস্কৃতিমন্ত্রী

2

স্বপ্নের হলিউড সিনেমায় বাবা থালাপতি বিজয় ও জেসন স্টেথামকে চান ছেলে জেসন সঞ্জয়

3

ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারায় ঐতিহ্যবাহী ওল্ড স্প্যানিশ ডেজ হিস্টোরিক্যাল প্যারেড অনুষ্ঠিত

4

আর্জেন্টিনা দলের জার্সিতে আজ শেষ ম্যাচ

5

সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন, সভাপতি হলেন যারা

6

৬ আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর, প্রবেশমূল্য নির্ধারণ ৫০ টাকা

7

নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল, প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন

8

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফাইনাল: এআই-এর পূর্বাভাসে এগিয়ে স্পেন

9

প্রতিপক্ষের খেলোয়াড় সংকটে ইংল্যান্ড সফরে বার্সেলোনার ম্যাচ বাতিল

10

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর