দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তান হামলা চালালে ‘চূর্ণবিচূর্ণ জবাব’ দেওয়া হবে: তালেবান

০ শেয়ার
পাকিস্তান হামলা চালালে ‘চূর্ণবিচূর্ণ জবাব’ দেওয়া হবে: তালেবান

আফগানিস্তানের ভেতরে পাকিস্তান সামরিক অভিযান চালালে কঠোর ও চূর্ণবিচূর্ণ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

সংক্ষেপে মূল তথ্য
  • আফগানিস্তানের ভেতরে পাকিস্তান কোনো ধরনের সামরিক অভিযান চালালে তার কঠোর ও উপযুক্ত জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
  • একই সঙ্গে আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সশস্ত্র হামলা চালানোর সমস্ত অভিযোগও সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।
  • আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তানের ভেতরে পাকিস্তান কোনো ধরনের সামরিক অভিযান চালালে তার কঠোর ও উপযুক্ত জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। একই সঙ্গে আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সশস্ত্র হামলা চালানোর সমস্ত অভিযোগও সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তান যদি আফগানিস্তানের ভূখণ্ডের পবিত্রতা লঙ্ঘন করে হামলা চালায়, তবে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় কাবুলের পূর্ণ আত্মরক্ষার অধিকার রয়েছে। জাতিসংঘের সনদের ৫১ নম্বর ধারা উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তান যদি এই ধারা ব্যবহার করে আমাদের ভূখণ্ড লঙ্ঘন করে, তবে আফগানিস্তান নিজের দেশ রক্ষার্থে তার জবাব দেবে।’ আফগান সার্বভৌমত্ব লংঘিত হলে পাকিস্তানকে ‘চূর্ণবিচূর্ণ জবাব’ দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র এক সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন যে, আফগান ভূখণ্ডে জঙ্গিদের নিয়োগ, প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করা হচ্ছে এবং সেখান থেকেই পাকিস্তানে হামলা চালানো হচ্ছে। পাকিস্তানি কর্তৃপক্ষের এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে মুজাহিদ বলেন, তালেবান সরকার কখনোই তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আফগান ভূখণ্ডে কোনো ধরনের কার্যক্রম পরিচালনার অনুমতি দেয় না। এমনকি অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা পরিচালনাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকেও তারা কোনো ধরনের সমর্থন বা সহায়তা দেয় না বলে স্পষ্ট জানান তিনি।

মুজাহিদ আরও বলেন, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট ও অস্থিরতার দায় অযৌক্তিকভাবে আফগানিস্তানের ওপর চাপানো উচিত নয়; বরং ইসলামাবাদের উচিত নিজেদের নিরাপত্তা সমস্যা দেশের ভেতরেই সমাধান করা। টিটিপি বা বেলুচ গোষ্ঠীগুলোকে ঘিরে পাকিস্তানের যে বর্তমান অস্থিরতা, তা তালেবানের ক্ষমতা গ্রহণেরও অনেক আগের ঘটনা বলে স্মরণ করিয়ে দেন তিনি।

দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে কাবুলের আগ্রহের কথা জানান মুজাহিদ। গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানান তিনি। এছাড়া কাবুল ও ইসলামাবাদের মধ্যকার চলমান পারস্পরিক বিরোধ নিরসনে সৌদি আরবের মতো বন্ধুভাবাপন্ন দেশের আরও সক্রিয় ভূমিকার বিষয়টিকেও স্বাগত জানিয়েছে তালেবান প্রশাসন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে বদল

2

দেশের ১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

3

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা কাজাখস্তানের

4

অর্থ মন্ত্রণালয়ের অধীনে অফিসার পদে চাকরি: আবেদনের শেষ ৫ অক্টোবর ২০২৬

5

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

6

নবম পে-স্কেলে বড় পরিবর্তন, ইনক্রিমেন্ট হবে যেভাবে

7

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া

8

তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে ফ্যাশন ডিজাইনার সানায়ার নারাজি

9

দিল্লিতে ১৩৩ ধারার অর্থ ও প্রয়োগ

10

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে দুদক মামলার অনুমোদন