|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মহাসড়কে মোটরসাইকেলে ‘স্টান্ট’ করার সময় ট্রাকচাপায় দুই সহোদরসহ নিহত ৩

কাইউম ইসলাম রাতুল, স্বাধীন ইসলাম ও লিমন হোসেন। ছবি: সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে মহাসড়কে মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে রাইড বা ‘বাউলি’ খেলার সময় দ্রুতগামী ট্রাকের চাপায় দুই সহোদরসহ তিন তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার সাকোয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে কাইউম ইসলাম রাতুল (১৮) ও তাঁর বড় ভাই স্বাধীন ইসলাম (২২), এবং একই উপজেলার সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিমন হোসেন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তিন যুবক একটিমাত্র মোটরসাইকেলে চড়ে মহাসড়কের ওপর বিপজ্জনকভাবে বাউলি খেলছিলেন। এ সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি দ্রুতগামী বালুর ডাম্পার ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাতুল ও লিমন নিহত হন। গুরুতর আহত অবস্থায় বড় ভাই স্বাধীন ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনিও মারা যান।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। শনিবার (১ আগস্ট) দুপুরে রামেক মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর নিহতের মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোহনপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার ইসলামের ইতিহাস ও বর্তমান

1

‘ইমরান খানের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক’

2

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল ১০ সেপ্টেম্বর প্রকাশের সম্ভাবনা

3

মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েও কেন দেশে ফিরতে চাচ্ছেন শেখ হা

4

রাহুলের বাড়িতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়: মা ও পুত্রের পাশে থেক

5

যে কারণে একসময় আত্মহত্যার কথা ভেবেছিলেন হলিউড তারকা ব্র্যাড

6

মেয়েদের ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে রাফায

7

আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়: সংকটের মুখে ইরানে ঐক্যের ড

8

সিলেটে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে একানব্ব

9

১ দফা ঘোষণা নিয়ে বিএনপিকে নুসরাত তাবাসসুমের প্রশ্ন

10

ফিফা বিশ্বকাপ ২০২৬: ১৬ ম্যাচের ৮টিই ড্র, ভাঙল ৬৮ বছরের রেকর্

11

এনসিপির কার্যক্রম ‘মদের বারে’, রাশেদের কটাক্ষ

12

পর্তুগাল বনাম উজবেকিস্তান: বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ

13

কাবার গিলাফের হাজার বছরের ইতিহাস

14

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি ও এশিয়ার শেয়ারবাজার আপডে

15

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রোমেরো: আর্জেন্টিনা শিবিরে

16

গোল ও অ্যাসিস্টে এগিয়ে থেকেও কেন গোল্ডেন বল পেলেন না মেসি, ক

17

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির: ছাত্র রাজনীতির বিতর্ক ও সমকালীন

18

ইরান যুদ্ধের সর্বশেষ অবস্থা: তেহরানে লাশের মিছিল, চূড়ান্ত ধ্

19

ফর্সা হওয়ার ক্রিমের মরণফাঁদ: অজান্তেই ডেকে আনছেন ক্যানসারসহ

20