দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

এফসিআরএ সংশোধনী বিল নিয়ে কেন্দ্রকে তোপ শশী থারুরের, ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ

০ শেয়ার
এফসিআরএ সংশোধনী বিল নিয়ে কেন্দ্রকে তোপ শশী থারুরের, ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ
শশী থারুর। ছবি: সংগৃহীত

এফসিআরএ সংশোধনী বিল-২০২৬ নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর। তার মতে, এতে দাতব্য ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো হুমকিতে পড়বে।

সংক্ষেপে মূল তথ্য
  • ভারতের বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন বা এফসিআরএ সংশোধনী বিল–২০২৬-এর প্রস্তাবিত পরিবর্তনের তীব্র সমালোচনা করে একে সরকারের নির্বাহী ক্ষমতার একটি বিপজ্জনক কেন্দ্রীকরণ বলে অভিহিত করেছেন কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর।
  • কেরালার তিরুবনন্তপুরমের এই সংসদ সদস্য সম্প্রতি ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত একটি নিবন্ধে অভিযোগ করেছেন যে, এই বিল কার্যকর হলে রাষ্ট্র ও নাগরিক সমাজের মৌলিক সম্পর্ক বদলে যাবে এবং এর সবচেয়ে বড় ক্ষতি ভোগ করতে হবে দেশের সাধারণ মানুষকে।
  • প্রস্তাবিত আইনে লাইসেন্স বাতিল বা নবায়ন না হলে সরকার নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে বিদেশি অনুদানে গড়ে ওঠা সম্পদ অধিগ্রহণ বা ব্যবস্থাপনার যে ক্ষমতা হাতে নিচ্ছে, তা অলাভজনক ও জনকল্যাণমূলক খাতকে স্থায়ীভাবে পঙ্গু করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ভারতের বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন বা এফসিআরএ সংশোধনী বিল–২০২৬-এর প্রস্তাবিত পরিবর্তনের তীব্র সমালোচনা করে একে সরকারের নির্বাহী ক্ষমতার একটি বিপজ্জনক কেন্দ্রীকরণ বলে অভিহিত করেছেন কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর। কেরালার তিরুবনন্তপুরমের এই সংসদ সদস্য সম্প্রতি ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত একটি নিবন্ধে অভিযোগ করেছেন যে, এই বিল কার্যকর হলে রাষ্ট্র ও নাগরিক সমাজের মৌলিক সম্পর্ক বদলে যাবে এবং এর সবচেয়ে বড় ক্ষতি ভোগ করতে হবে দেশের সাধারণ মানুষকে। প্রস্তাবিত আইনে লাইসেন্স বাতিল বা নবায়ন না হলে সরকার নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে বিদেশি অনুদানে গড়ে ওঠা সম্পদ অধিগ্রহণ বা ব্যবস্থাপনার যে ক্ষমতা হাতে নিচ্ছে, তা অলাভজনক ও জনকল্যাণমূলক খাতকে স্থায়ীভাবে পঙ্গু করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শশী থারুরের মতে, বর্তমান সরকার মানবাধিকার সংগঠন, থিংক ট্যাংক ও দাতব্য প্রতিষ্ঠানগুলোকে উন্নয়নের অংশীদার হিসেবে না দেখে বিদেশি ষড়যন্ত্রের উৎস হিসেবে বিবেচনা করছে। ইতিপূর্বের কঠোর বিধিনিষেধের কারণে বিদেশি অনুদান প্রায় ৮৭ শতাংশ কমে গেছে এবং হাজার হাজার ধর্মনিরপেক্ষ ও জনকল্যাণমূলক সংস্থা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে কেরালার খ্রিস্টান পরিচালিত দাতব্য ট্রাস্ট, স্কুল, কলেজ ও হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলো শত বছর ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করে আসছে। নতুন আইনের সুবাদে প্রশাসনিক জটিলতায় এ ধরনের প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হলে একটি বড় দাতব্য হাসপাতালও মুহূর্তের মধ্যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে চলে যেতে পারে, যা স্বাস্থ্য ও শিক্ষাসেভাকে চরম অনিশ্চয়তার মুখে ফেলবে। এই বিলকে গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়ে এর বিরুদ্ধে সংসদে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন থারুর।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় প্রধানমন্ত্রী

2

আজহারীর পর এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

3

ব্যাংককে চার দিনেও নামেনি বন্যার পানি, পানিবন্দি ৭ লাখ মানুষ

4

অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধি

5

সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের সঙ্গে গোপন বৈঠকের খবর অস্বীকার করল সৌদি আরব

6

ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

7

উত্তরার আজমপুরে দ্বিতীয় দিনেও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

8

কুকুরের স্কুলের মাসিক খরচ ২ লাখ টাকা: সাংহাইয়ের তরুণীর কাণ্ড নিয়ে তোলপাড়

9

লিটনের ইনজুরি ও স্কোয়াডে সৌম্য

10

সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর