দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাপলা চত্বর ট্র্যাজেডি: সাবেক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

০ শেয়ার
শাপলা চত্বর ট্র্যাজেডি: সাবেক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ আজ সোমবার এ অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
  • দাখিলকৃত অভিযোগে আসামিদের তালিকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, ২১ জন বিভিন্ন বাহিনীর সাবেক সদস্য, তিনজন রাজনীতিবিদ ও সংগঠক এবং দুজন সাংবাদিকের নাম রয়েছে।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ আজ সোমবার এ অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

দাখিলকৃত অভিযোগে আসামিদের তালিকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, ২১ জন বিভিন্ন বাহিনীর সাবেক সদস্য, তিনজন রাজনীতিবিদ ও সংগঠক এবং দুজন সাংবাদিকের নাম রয়েছে। এ মামলার ১ নম্বর আসামি করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া তৎকালীন বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক চার আইজিপি হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ এবং সাবেক র‌্যাবপ্রধান মো. মোখলেছুর রহমান এই মামলার গুরুত্বপূর্ণ আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

অভিযুক্ত সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন মহীউদ্দীন খান আলমগীর, আবদুল লতিফ সিদ্দিকী, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মো. শামসুল হক টুকু, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস ও এস এম জাহিদ।

এ ছাড়া বিভিন্ন বাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা যেমন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, মনিরুল ইসলাম, হারুন–অর রশীদ, বিপ্লব কুমার সরকারসহ আইনশৃঙ্খলা

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচে নামছেন মেসি

2

মক্কায় অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

3

আমদানিকৃত পাঙাশের ফিলের দাম বাড়ছে

4

Spain vs Saudi Arabia: Fifa world cup 2026 একাদশ ও প্রেডিকশন

5

ল্যুভরে চুরির পর নিরাপত্তার দায়িত্ব চান সাবেক চোর অক্টাভ ডারহাম

6

স্পেনের বিপক্ষে সেমিফাইনালে আত্মবিশ্বাসী ফ্রান্স কোচ দেশম: ইতিহাস গড়ার হাতছানি

7

হংকংয়ের মুখোমুখি মালয়েশিয়া, জয়ের প্রত্যাশায় দুদল

8

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের সংঘর্ষে ৬০ জনের বেশি নিহত

9

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থতা ঢাকতে অন্যদের ওপর দোষ চাপাচ্ছেন ট্রাম্প: অধ্যাপক রবার্ট কেলি

10

কোরবানির চামড়ার বাজার ধস: সিন্ডিকেট নাকি ক্যাশ-ফ্লো সংকট