দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেনারেল ওসমানীকে যথাযথ মূল্যায়ন করা হয়নি: নাহিদ ইসলাম

০ শেয়ার
জেনারেল ওসমানীকে যথাযথ মূল্যায়ন করা হয়নি: নাহিদ ইসলাম

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাকে দীর্ঘদিন যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।

সংক্ষেপে মূল তথ্য
  • মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি (এম এ জি) ওসমানীর জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
  • মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শ্রদ্ধা জানান এবং বাংলাদেশের ইতিহাসে এই মহানায়কের অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
  • ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, তীক্ষ্ণ মেধার অধিকারী এম এ জি ওসমানী ছাত্রজীবন থেকেই কৃতিত্বের স্বাক্ষর রেখে সামরিক বাহিনীতে যোগ দিয়ে সাহসিকতা ও নেতৃত্বের পরিচয় দেন।

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি (এম এ জি) ওসমানীর জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শ্রদ্ধা জানান এবং বাংলাদেশের ইতিহাসে এই মহানায়কের অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, তীক্ষ্ণ মেধার অধিকারী এম এ জি ওসমানী ছাত্রজীবন থেকেই কৃতিত্বের স্বাক্ষর রেখে সামরিক বাহিনীতে যোগ দিয়ে সাহসিকতা ও নেতৃত্বের পরিচয় দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে রাজনৈতিক নেতৃত্ব পূর্ণাঙ্গভাবে সংগঠিত হওয়ার আগেই তিনি স্বাধীনতা সংগ্রামের সামরিক নেতৃত্ব গ্রহণ করেন এবং বাঙালি সামরিক কর্মকর্তাদের ঐক্যবদ্ধ করে যুদ্ধকে একটি সুসংগঠিত কাঠামোর রূপ দেন। প্রবাসী রাজনৈতিক সরকার গঠনেরও অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। এছাড়া স্বাধীনোত্তর বাংলাদেশে বাকশাল প্রবর্তনের তীব্র বিরোধিতা করে তিনি সংসদ ও আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছিলেন বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম।

এনসিপি আহ্বায়ক আক্ষেপ প্রকাশ করে বলেন, স্বাধীনতা সংগ্রামের এই মহানায়ককে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ইতিহাসে যথাযথভাবে মূল্যায়ন ও স্মরণ করা হয়নি। অথচ মহান মুক্তিযুদ্ধে তার দূরদর্শী সমরকৌশল ও নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। পোস্টে জেনারেল ওসমানীর আত্মার শান্তি কামনা করেন তিনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের ছয় পদকের রোমাঞ্চকর ইতিহাস এবং শুটিংয়ের গৌরবময় সাফল্য

2

২৫ বছরের যুবকের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান! আসছে নতুন সিনেমা

3

লেবানন থেকে সেনা সরাবে না ইসরাইল

4

রংপুরে চার খুন: হত্যার পর গোসল ও শসা খেয়েছিল ঘাতকরা

5

এনআইডি কার্ড করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

6

এসপি মাসুদকে ফেসবুকে চ্যালেঞ্জ ছুড়লেন শীর্ষ সন্ত্রাসী রায়হান

7

ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: আরও ৫০ পয়েন্টে বসছে এআই ক্যামেরা

8

চার বিভাগে অতিভারি বর্ষণের সতর্কতা: পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা

9

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ক্ষতিগ্রস্ত বহুতল ভবন ও তীব্র বিদ্যুৎ বিপর্যয়

10

হরমুজ প্রণালির কাছে ডুবল আরও ২ জাহাজ