|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন। শনিবার (৮ আগস্ট) সকালে নিজের গ্রাম ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ এলাকার ‘মিয়ার দালান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই কঠোর মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, এতদিন ডা. শফিকুর রহমানকে মজলুম নেতা হিসেবে জানলেও গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করার মাধ্যমে তার মুখোশ উন্মোচিত হয়েছে এবং তিনি গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বিশ্বাসঘাতকতা করেছেন। নির্বাচনের আগে জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করেছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, ক্ষমতা অর্জনের জন্য এমন কোনো অন্যায় ও মুনাফেকি নেই যা তারা করেনি।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গেও কথা বলেন রাশেদ খাঁন। তিনি বলেন, গণঅভ্যুত্থান পর্যন্ত নাহিদ ইসলাম সঠিক পথেই ছিলেন, কিন্তু জামায়াতে ইসলামীর ফাঁদে পা দেওয়ার পর থেকেই তিনি বিপথগামী হয়েছেন। এ দেশের যেকোনো ইতিবাচক পরিবর্তন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনের বাংলাদেশও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে কাঙ্ক্ষিত উন্নতির পথে এগিয়ে যাবে। এই মতবিনিময়কালে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়াল

1

ডেঙ্গু প্রতিরোধে জোরদার অভিযান

2

সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় স্থগিত

3

জিপিএ-৫ পাওয়া সাদিয়ার সাফল্যের পেছনে দিনাজপুরের জেলা প্রশাস

4

নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ ও প্রস্তুতি ২০২৬

5

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে

6

আল-আকসার নিদর্শন সরানোর অপচেষ্টায় হামাসের হুঁশিয়ারি

7

ম্যাচ কিংবা সিরিজ জয়ের পর বিসিবির বোনাসের রেওয়াজ আর থাকছে

8

ত্যাগের স্বীকৃতি ও রাজপথের লড়াই: নারী আসনে আলোচনায় অ্যাডভোকে

9

মিশরের গোল বাতিল নিয়ে তোপ দাগলেন মরিনহো

10

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশায় টানা তৃতীয় দিনে কমল তেলের দ

11

হাইকোর্টের নির্দেশে সিংগাইরে আবারও চেয়ারে ফিরলেন ৮ ইউপি চেয়া

12

এইচএসসি পরীক্ষার সকালে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর

13

শফিক উর রহমানের হলিউড সিনেমা দ্য এম্পটি অ্যাড্রেস

14

হারারেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, দলে ফিরলেন ত

15

হরমুজ প্রণালিতে মাইন বসালে ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পে

16

বিশ্বকাপ ২০২৬: স্বপ্নের ফাইনালে যাওয়ার পথে ব্রাজিলের সম্ভাব্

17

মণিপুরে ৬ নাগা যুবকের লাশ উদ্ধার, উত্তাল রাজ্য

18

এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম: ন

19

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ: বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগার

20