দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬,১৭৬ জন

০ শেয়ার
দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬,১৭৬ জন
সংগৃহীত

প্রকাশিত হয়েছে ২০২৬ সালের মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষার ফলাফল। পাসের হার ৫৫.৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬,১৭৬ জন শিক্ষার্থী। বিস্তারিত জেনে নিন।

সংক্ষেপে মূল তথ্য
  • দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬,১৭৬ জনআজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) ও সমমানের পরীক্ষার ফলাফল।
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফল ঘোষণা করেন।
  • প্রকাশিত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৪৯ শতাংশ এবং সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছেন ৬ হাজার ১৭৬ জন শিক্ষার্থী।

দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেল ৬,১৭৬ জন

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) ও সমমানের পরীক্ষার ফলাফল। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৪৯ শতাংশ এবং সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছেন ৬ হাজার ১৭৬ জন শিক্ষার্থী।

ফলাফলের বিস্তারিত তথ্যে জানা যায়, চলতি বছর দেশের মোট ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে দুই লাখ ৯৬ হাজার ৯৮২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে সফলভাবে পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বোর্ড মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। যার মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত ছিল।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রাজনীতিতে কি যোগ দিচ্ছেন ককরোচ পার্টির নেতারা? যা বললেন শীর্ষ নেতারা

2

স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু: মর্গে লাশ রেখে পলাতক স্বামী

3

বৃষ্টির আশীর্বাদে টস ছাড়াই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

4

আবাসিক ভবন থেকে ৩ লাখ সিগারেট জব্দ

5

সরকারের ৬ মাসের অর্জন ও সীমাবদ্ধতা জনতার সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

6

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০

7

অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

8

নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু

9

জিম্বাবুয়ে সিরিজের টেস্ট দল ঘোষণা

10

রাজশাহী সিটি নির্বাচন: বিএনপিতে মনোনয়নপ্রত্যাশী হাফ ডজন নেতা, জামায়াতে প্রার্থী জাহাঙ্গীর