|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ : আইনমন্ত্রী

সরকারি চাকরিকে কেবল একটি পেশা হিসেবে না দেখে এটিকে জনগণের সেবা করার একটি মহান সুযোগ হিসেবে অভিহিত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইন ও বিচার বিভাগের আয়োজনে সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত এবং অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একজন কর্মকর্তা তার কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে তা যেমন সরকারি প্রতিষ্ঠানকে শক্তিশালী করে, তেমনি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া নিশ্চিত করে। মন্ত্রণালয়ের কার্যক্রমে প্রতিটি স্তরের কর্মীর অবদান গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, একজন পিয়ন থেকে শুরু করে শীর্ষ কর্মকর্তা পর্যন্ত প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করলেই কেবল একটি মন্ত্রণালয় সফল হতে পারে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে নতুন দায়িত্ব পালনের আহ্বান জানান এবং অবসরোত্তর ছুটিতে যাওয়া কর্মকর্তাদের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লাসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে তেল খাত

1

বিসিবির অপকর্ম ও সম্পদের হিসাব নিয়ে তদন্ত হবে: সংসদে ক্রীড়া

2

বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ফিরলেন মেসি, কলম্বাসের সঙ্গে ড্রয়ে

3

এক দশকের আইনি জটিলতা কাটিয়ে নতুন রূপে বড় পর্দায় ফিরছে শাকিব

4

করমুক্ত আয়সীমা বৃদ্ধি ও টিআইএন বাধ্যবাধকতা শিথিলের প্রস্তাব

5

রংপুর শিক্ষক পরিবার হত্যা: যেভাবে নিখুঁত আলামতে ধরা পড়ল দুই

6

ভোরে মৃদু ভূকম্পন, উৎপত্তিস্থল নরসিংদী: বিশেষজ্ঞদের সতর্কবার

7

দেশের বাজারে স্বর্ণের দাম কমল: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২১ হাজ

8

ব্রয়লার ১৮৫ টাকা হলেও ডজনে ১০ টাকা বাড়ল ডিমের দাম, চড়া মাছের

9

সংসদে রাষ্ট্রপতির ভাষণের অধিকার নেই: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্

10

ধর্মান্তর ও জমি কেনাবেচায় কঠোর আইন আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরক

11

হামাসের নতুন রাজনৈতিক প্রধান খলিল আল-হাইয়া

12

৪৫ বছর পলাতক থাকার পর ধরা পড়লেন জিয়াউর রহমানের খুনি মেজর মোজ

13

১৫টি মামলা থেকেই খালাস পেলেন বিএনপি নেতা মির্জা আব্বাস

14

সিলেটে বৈষম্যবিরোধী মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয

15

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন অভিন

16

সংসদে ওসমান হাদি হত্যার বিচার নিয়ে আলোচনা নেই: ক্ষোভ প্রকাশ

17

আসন্ন শ্রীলঙ্কা সিরিজ ও ক্রিকেট সূচি ২০২৬: ভারত বনাম শ্রীলঙ্

18

‘কার্লো আনচেলত্তি, আমরা আসছি!’ ব্রাজিলকে হুমকি দিয়ে নরওয়ের হ

19

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

20