দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা ও সৌরশক্তিতে কাজ করতে আগ্রহী চীন

০ শেয়ার
বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা ও সৌরশক্তিতে কাজ করতে আগ্রহী চীন

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তি ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশকে সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সংক্ষেপে মূল তথ্য
  • বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তি খাতের বিকাশে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
  • বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
  • বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব মো. শহিদুল হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য শক্তি খাতের বিকাশে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব মো. শহিদুল হাসান উপস্থিত ছিলেন।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক, অবকাঠামোগত উন্নয়ন, সৌর বিদ্যুৎ উৎপাদন এবং দক্ষ মানবশক্তি তৈরীর পাশাপাশি বেশ কিছু মেগা প্রকল্প নিয়ে আলোচনা হয়। চীনা রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কে নতুন এক ঐতিহাসিক দিগন্তের সূচনা হয়েছে। চট্টগ্রাম ও মোংলা বন্দরের প্রকল্পগুলোর পাশাপাশি তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নেও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে ইয়াও ওয়েন বলেন, ঢাকার আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী এই প্রকল্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই এটি উদ্বোধন করা হবে, যা ঢাকা শহরের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি মাইলফলক বা মডেল প্রকল্প হিসেবে কাজ করবে। এছাড়া ঢাকার বস্তি আধুনিকীকরণ প্রকল্প নিয়েও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এই প্রকল্পে চীন সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এবং বাংলাদেশি জনশ্রমের দক্ষতাবৃদ্ধি ও ম্যান্ডারিন ভাষা শিক্ষায় বিশেষজ্ঞ পাঠিয়ে সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন চীনা রাষ্ট্রদূত।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জ ও নাটোরের যেসব এলাকায়

2

সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

3

টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া: প্রথম দিনে ধুঁকছে স্বাগতিকরা

4

মুমিনুলের দারুণ ফিফটি: জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে শক্ত অবস্থানে বাংলাদেশ

5

কেরুর মদের দাম বাড়ছে

6

দিল্লি পুলিশকে এড়িয়ে সংসদ ভবনের কাছে ককরোচ পার্টির বিক্ষোভকারীরা,

7

গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তা বরখাস্তের কারণ জানালেন জেলা প্রশাসক

8

অর্থনীতিবিষয়ক সাংবাদিক ফারুক মেহেদীর নতুন প্রামাণ্যচিত্র ‘শান্তির অগ্রদূত’

9

সাইম আইয়ুবের ‘বেবি সেলিব্রেশন’ এর মোক্ষম জবাব দিলেন অভিষেক শর্মা

10

স্বর্ণের বাজারে অস্থিরতা: জেপি মর্গানের পূর্বাভাস ও বর্তমান পরিস্থিতি