|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

গভর্নর হিসেবে ‘ব্যবসায়ী’ নিয়োগ নিয়ে তাসনিম জারার পাঁচ প্রশ্ন

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা নতুন গভর্নরের ভবিষ্যৎ ভূমিকা ও সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়ে পাঁচটি প্রশ্ন তুলেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চেয়ে ভিন্ন। গভর্নরের কাজ শুধু নীতি বাস্তবায়ন নয়; মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং প্রয়োজনে সরকারের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার সক্ষমতা থাকা জরুরি। এ কারণেই বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয় বলেও উল্লেখ করেন তিনি। গভর্নরের নির্দিষ্ট মেয়াদ থাকার বিষয়টি তুলে ধরে জারা বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ পদে রদবদল সচিবালয়ের পরিবর্তনের মতো নয়; এর প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে।

পোস্টের শেষে তিনি পাঁচটি বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানান—গভর্নরের স্বাধীন মত প্রকাশের সক্ষমতা, ব্যবসায়িক সম্পৃক্ততা ত্যাগের বাস্তবতা, খেলাপি ঋণ মোকাবিলায় উদ্যোগ, সুদ ও মুদ্রানীতির ধারাবাহিকতা এবং টাকার মান বাজারভিত্তিক রাখা হচ্ছে কি না।

উল্লেখ্য, বুধবার আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাজেটে বিড়ির দাম ও কর অপরিবর্তিত: অর্থমন্ত্রী

1

বন্যা নিয়ে আবেগঘন স্ট্যাটাস তাসনিয়া ফারিণের: সহায়তার আহ্বান

2

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গাজায় ইসরায়েলি হামলা: প্রাণ গেল ৬ ফ

3

বক্স অফিসে ঝড় তুলেছে ‘আওয়ারাপন ২’, বিশ্বজুড়ে আয় ১৭০ কোটির প

4

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ করা হয়েছে: স্বরা

5

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাল যুক্তরাষ্ট্র

6

ওভালে ম্যাট হেনরির তোপে ইংল্যান্ড বিধ্বস্ত

7

মুমিনুলের দারুণ ফিফটি: জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে শক্

8

রক্তক্ষয়ী আন্দোলনের বিনিময়ে ক্ষমতায় এসেছে বিএনপি: রুহুল কবির

9

Czechia vs South Africa Prediction: ২০২৬ বিশ্বকাপে চেক প্রজা

10

হংকংয়ে জুভেন্টাসের বিপক্ষে চেলসির প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যা

11

ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজছাত্র হত্যা ও প্রতিশোধের তাণ্ডব:

12

বিশ্বকাপ ফাইনালের আগে আবেগপ্রবণ মেসি: ‘আমরা ইতিহাস লিখে ফেলে

13

আগস্টের প্রথম ১১ দিনে ১৩৮ কোটি ডলার রেমিট্যান্স পেল বাংলাদেশ

14

হরমুজ প্রণালিতে বাংলাদেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা দেবে ইরান

15

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

16

স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির

17

আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: বিউটি ও স্টাইলিং অ্যাসিস্ট্যান্ট

18

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের একাধিক জ

19

৪ জেলায় বন্যার পূর্বাভাস

20