|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিসিবির অপকর্ম ও সম্পদের হিসাব নিয়ে তদন্ত হবে: সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

সংসদ অধিবেশনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, বিগত ১৫ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যারা নানা অপকর্ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে কঠোর তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এই ঘোষণা দেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, বিসিবির অর্থ ও জনবল ব্যবহার করে যারা রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করেছেন, তাদের ছাড় দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী আমিনুল হক আরও জানান, বিসিবির দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার বিষয়টি এখন প্রক্রিয়াধীন। এ বিষয়ে কোনো তদন্ত প্রতিবেদন থাকলে তা প্রদানের জন্য তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানান। ২০০৮ সাল থেকে ক্রীড়াঙ্গনে যে 'দলীয়করণ' ও 'রাজনীতিকীকরণ' এর মাধ্যমে স্থবিরতা সৃষ্টি করা হয়েছিল, তা দূর করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি স্বচ্ছ ক্রীড়াঙ্গন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া, সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করতে না পারার কারণ অনুসন্ধানে এবং গত ৬ অক্টোবরের বিসিবি নির্বাচনের অসংগতি খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির কার্যক্রমও বেগবান করার কথা উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

1

ওমান উপসাগরে জাহাজে মার্কিন হামলা, ভারতের কড়া পদক্ষেপ

2

২১০০ সালের মধ্যে ডুববে বাংলাদেশের ১৭%! মানচিত্র থেকে হারানোর

3

কুমিল্লার তিতাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ৪ নেতা ব

4

গুয়াহাটির টিস ক্যাম্পাসে মহিলা হস্টেলের স্নানঘরে গোপন ক্যাম

5

বসুন্ধরা কিংস বিপিএল শিরোপা জয় ২০২৬ | আবাহনী ২-০ বসুন্ধরা কি

6

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

7

এনসিসি ব্যাংকে ‘হেড অব রিটেইল ব্যাংকিং’ পদে নিয়োগ

8

ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: দিতে হবে চড়া মূল্য

9

বনানী ক্লাবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন

10

শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ২ কর্মকর্তা কারাগারে

11

মারধরের অভিযোগের বিষয়ে মুখ খুললেন তানজিন তিশা

12

ইউ-ভিসার লোভে সাজানো ডাকাতি: যুক্তরাষ্ট্রে ১১ অভিবাসীর চাঞ্চ

13

যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

14

নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু

15

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের প্রথম

16

ইরান-ইসরায়েল যুদ্ধ ২০২৬: কেন যুদ্ধের বিস্তার তেহরানের পক্ষেই

17

মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন

18

চোটে বিশ্বকাপ শেষ রদ্রিগোর, পাশে দাঁড়িয়ে সাহস দিলেন নেইমার

19

মোজতবা খামেনি কি জীবিত? ইরানের নেতৃত্ব নিয়ে ট্রাম্পের বিস্ফো

20