দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষকদের ফেসবুক ব্যবহারে কড়াকড়ি, মাউশির নতুন নির্দেশনা জারি

০ শেয়ার
শিক্ষকদের ফেসবুক ব্যবহারে কড়াকড়ি, মাউশির নতুন নির্দেশনা জারি

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ২০১৯ সালের নির্দেশিকা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সংক্ষেপে মূল তথ্য
  • সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে বিদ্যমান সরকারি নীতিমালা আরও কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
  • বুধবার (২৯ জুলাই) দেশের সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এসংক্রান্ত একটি অফিসিয়াল চিঠি পাঠানো হয়েছে।
  • চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’।

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারে বিদ্যমান সরকারি নীতিমালা আরও কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (২৯ জুলাই) দেশের সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এসংক্রান্ত একটি অফিসিয়াল চিঠি পাঠানো হয়েছে। চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’।

মাউশি জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে। এই নির্দেশিকা অমান্য করা হলে তা কেবল প্রচলিত আচরণবিধির লঙ্ঘনই নয়, বরং অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে। এই প্রেক্ষাপটে মাউশি এবং এর অধীনস্থ সকল দপ্তরে কর্মরত শিক্ষক ও কর্মীদের ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও ২০১৯ সালের পরিমার্জিত নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি

2

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় পালটা পদক্ষেপ চীনের, বাণিজ্য যুদ্ধে তীব্র উত্তেজনা

3

নাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিয়ে ছাত্রদল নেতার কাণ্ড

4

আফগানিস্তান ক্রিকেট দলের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রহমত শাহ

5

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

6

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

7

বাঁধনের ওপর হামলা চরম অমার্জনীয় ও ন্যক্কারজনক: ডেপুটি স্পিকার

8

যুবদল কমিটিতে অনিয়ম ও পদ বাণিজ্যের অভিযোগ

9

১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

10

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত