দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি

০ শেয়ার
আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, আশুরার শিক্ষা আমাদের অন্যায়-অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়

সংক্ষেপে মূল তথ্য
  • পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পবিত্র আশুরার শাশ্বত বাণী মানুষকে অন্যায়-অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়।
  • একই সঙ্গে এটি মানুষকে সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়।
  • আগামীকাল পবিত্র আশুরা (১০ মহররম) উপলক্ষে আজ বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পবিত্র আশুরার শাশ্বত বাণী মানুষকে অন্যায়-অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়। একই সঙ্গে এটি মানুষকে সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়। আগামীকাল পবিত্র আশুরা (১০ মহররম) উপলক্ষে আজ বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপ্রধান বাণীতে হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-সহ কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন। রাষ্ট্রপতি উল্লেখ করেন, ইসলামি ইতিহাসে আশুরা বহু গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক হলেও কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.) ও তার সঙ্গীদের আত্মত্যাগ দিনটিকে অনন্য মর্যাদা ও গভীর মানবিক আবেদন দান করেছে।

রাষ্ট্রপতি আরও বলেন, শান্তি ও কল্যাণের ধর্ম ইসলাম মানুষকে সত্য, ত্যাগ, আত্মশুদ্ধি ও ন্যায়ের পথে আহ্বান করে এবং সব ধরনের হানাহানি, হিংসা, দ্বেষ ও বিভেদ দূর করে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে তাদের আত্মদান মানবজাতির ইতিহাসে চিরজাগরুক হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

পরিশেষে, রাষ্ট্রপতি পবিত্র আশুরার মহান শিক্ষা সবার জীবনকে আলোকিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। সেই সাথে তিনি একটি সাম্য, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

যেকোনো হামলার কঠোর জবাব দেবে ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রীর হুশিয়ারি

2

চাপ ও হুমকি থাকলে ইরানের সঙ্গে শান্তি আলোচনা সফল হবে না: পেজেশকিয়ান

3

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: দেশে চিকিৎসাসেবার বাইরে ৯২ শতাংশ রোগী

4

প্রথম ক্রাশ কে, জানালেন পরীমনি

5

গত তিন বছরে দেশে চার শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ: সংসদে বাণিজ্যমন্ত্রী

6

বিখ্যাত অভিনেত্রী নাসিমা খান আর নেই, নিখোঁজ ছেলেকে পাওয়ার আকুতি নিয়ে প্রয়াণ

7

সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই লক্ষ্য: প্রধানমন্ত্রী

8

আমি কেন বিএনপি করতে পারব না?’ সমালোচকদের জবাবে প্রশ্ন রাশেদ খানের

9

এশিয়ান গেমসে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড, দলে ফিরেছেন শান্ত

10

massive-corruption-uncovered-in-rooppur-nuclear-power-plant-project