দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েল নির্বাচনে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?

০ শেয়ার
ইসরায়েল নির্বাচনে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?

ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলো রেকর্ড ১৭টি আসন পেয়ে ক্ষমতার ভারসাম্যে উঠে এলেও তাদের 'কিংমেকার' হওয়ার পথ রুদ্ধ। ইসরায়েলি রাজনীতির প্রাতিষ্ঠানিক বর্ণবাদ ও ইহুদি দলগুলোর অনাগ্রহের কারণে রেকর্ড সাফল্যের পরও তারা সরকার গঠনে মূল ভূমিকা রাখতে পারছে না।

সংক্ষেপে মূল তথ্য
  • ইসরায়েলের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে রেকর্ডসংখ্যক আসনে জয়ের পথে থাকলেও ক্ষমতার সমীকরণে শেষ পর্যন্ত ‘কিংমেকার’ বা সরকার গঠনের আসল ভাগ্য নির্ধারক হয়ে উঠতে পারছে না দেশটির সংখ্যালঘু ফিলিস্তিনি-আরব রাজনৈতিক দলগুলো।
  • ১২০ আসনের নেসেটে প্রধান দুই ইহুদি জোটের কেউই একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) না পাওয়ায় তাত্ত্বিকভাবে আরব দলগুলোর সাহায্য অপরিহার্য হয়ে উঠলেও, দেশটির প্রাতিষ্ঠানিক রাজনৈতিক কাঠামো ও বর্ণবাদী দৃষ্টিভঙ্গি তাঁদের সরকার পরিচালনায় যুক্ত করার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
  • আল জাজিরার এক বিশেষ বিশ্লেষণে উঠে এসেছে, মঙ্গলবারের নির্বাচনে আরব রাজনৈতিক জোট 'জয়েন্ট লিস্ট' ও 'রা’আম' সম্মিলিতভাবে রেকর্ড ১৭ থেকে ১৯টি আসন পেতে যাচ্ছে।

ইসরায়েলের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে রেকর্ডসংখ্যক আসনে জয়ের পথে থাকলেও ক্ষমতার সমীকরণে শেষ পর্যন্ত ‘কিংমেকার’ বা সরকার গঠনের আসল ভাগ্য নির্ধারক হয়ে উঠতে পারছে না দেশটির সংখ্যালঘু ফিলিস্তিনি-আরব রাজনৈতিক দলগুলো। ১২০ আসনের নেসেটে প্রধান দুই ইহুদি জোটের কেউই একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) না পাওয়ায় তাত্ত্বিকভাবে আরব দলগুলোর সাহায্য অপরিহার্য হয়ে উঠলেও, দেশটির প্রাতিষ্ঠানিক রাজনৈতিক কাঠামো ও বর্ণবাদী দৃষ্টিভঙ্গি তাঁদের সরকার পরিচালনায় যুক্ত করার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আল জাজিরার এক বিশেষ বিশ্লেষণে উঠে এসেছে, মঙ্গলবারের নির্বাচনে আরব রাজনৈতিক জোট 'জয়েন্ট লিস্ট' ও 'রা’আম' সম্মিলিতভাবে রেকর্ড ১৭ থেকে ১৯টি আসন পেতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই উত্থান প্রমাণ করে যে ইসরায়েলি রাজনীতিতে পাঁচ ভাগের এক ভাগ ফিলিস্তিনি-আরব ভোটারদের আর উপেক্ষা করা সম্ভব নয়। কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট এবং গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী দল উভয় পক্ষই আদর্শগত অমিলের অজুহাতে প্রকাশ্যে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে।

প্যালেস্টিনিয়ান ফোরাম ফর ইসরাইলি স্টাডিজের মহাপরিচালক হোনাইদা গানাম বলেন, “এই ভেটোর শিকড় ইসরায়েলের এমন এক বর্ণবাদী কাঠামোর মধ্যে নিহিত, যেখানে আরব নাগরিকদের রাজনৈতিক ক্ষমতার সমান অংশীদার হিসেবে মানতে নারাজ ইহুদি নেতৃত্ব।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী নেতা আইজেনকোট যদি সত্যিই নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে চান, তবে তাঁকে নাফতালি বেনেট বা আভিগদর লিবারম্যানের মতো উগ্র জায়োনিস্ট নেতাদের সঙ্গে নিয়ে আরব দলগুলোর সমর্থন নিতে হবে,যা তাঁদের দীর্ঘদিনের আদর্শিক অবস্থানের সম্পূর্ণ বিপরীত।

যদিও রা’আম প্রধান মানসুর আব্বাস কিংবা জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবরিন ও আহমদ তিবি নেতানিয়াহুর চরমপন্থি সরকারকে হটাতে বিরোধী জোটকে বাইরে থেকে সমর্থন দেওয়ার বার্তা দিয়েছেন, কিন্তু ইহুদি রাজনৈতিক জোটগুলোর নীতিগত অনীহা ইসরায়েলি বর্ণবাদী গণতন্ত্রের নগ্ন রূপই প্রকাশ করছে। ফলে রেকর্ড আসন পেয়েও সরাসরি সরকার গঠনের অংশীদার হওয়া থেকে আরব দলগুলো শেষ পর্যন্ত বঞ্চিতই থেকে যাচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বগুড়ায় পদযাত্রায় আসছেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম

2

কসমেটিক সার্জারি করিয়ে সম্পূর্ণ বদলে গেছেন ভিনিসিউস! সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল চর্চা

3

নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি সফল হয়েছে

4

বিশ্বকাপের ফাইনালে উত্তপ্ত বাক্যবিনিময়: রদ্রিকে যা বলেছিলেন ওতামেন্দি

5

সামরিক ও রাজনৈতিক,উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান: গালিবাফ

6

আজ থেকেই শুরু ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’-এর লড়াই

7

জয়নুল আবদীন ফারুক সংসদ বক্তব্য ২০২৬ | জুলাই-আগস্ট চেতনা ও বিএনপি

8

১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ২০২৬ | স্থানীয় সরকার বিভাগ আপডেট

9

অযোধ্যায় রামমন্দিরের অর্থ আত্মসাতের অভিযোগ: তোলপাড় ভারতীয় রাজনীতি, কংগ্রেসের তীব্র আক্রমণ

10

আ. লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে: ডা. জাহেদ