স্থানীয বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাজুস ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস স্বর্ণের এই নতুন দর ঘোষণা করে। একই দিন সকাল ১০টা থেকেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৮৪ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না, তবে গহনার ডিজাইনভেদে নির্ধারিত মজুরি যুক্ত হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৮ অক্টোবর ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১২৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৬২ বার দাম বেড়েছে এবং ৬৫ বার কমেছে।