হাশমতউল্লাহ শাহিদীর পদত্যাগের একদিন পর আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ। বুধবার (২২ জুলাই) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। দীর্ঘমেয়াদি সফল অধিনায়ক শাহিদীর স্থলাভিষিক্ত হওয়া রহমতের ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে। আগামী আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নতুন এই নেতৃত্বভার আনুষ্ঠানিকভাবে শুরু করবেন তারা।
এর আগে ২০২১ সালের মে মাস থেকে শাহিদীর অধিনায়কত্বে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন রহমত শাহ। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক এই অভিজ্ঞ ব্যাটারকে নতুন দায়িত্বে দেখতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছে এসিবি। অন্যদিকে, ২০২৩ সালের ওয়ানডে বিশ^কাপে আফগানিস্তানের ঐতিহাসিক সাফল্য এবং দলটিকে র্যাঙ্কিংয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পর পরবর্তী ওয়ানডে বিশ^কাপের কথা মাথায় রেখে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন হাশমতউল্লাহ শাহিদী।
মন্তব্য করুন