দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারের কাছে ২৭০০ কোটি টাকা চাইল বাংলাদেশ ব্যাংক

০ শেয়ার
সরকারের কাছে ২৭০০ কোটি টাকা চাইল বাংলাদেশ ব্যাংক

অনিয়ম ও জালিয়াতির কারণে সংকটে পড়া ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের জরুরি আমানত পরিশোধে প্রায় দেড় হাজার কোটি টাকার সরকারি অনূদান চাওয়া হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • নানা অনিয়ম, দুর্নীতি ও ঋণের নামে অর্থ আত্মসাটের কারণে চরম সংকটে পড়া ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরত দিতে সরকারের কাছে মোট ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ চেয়েছে বাংলাদেশ ব্যাংক।
  • অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের এক জরুরি চিঠিতে সম্প্রতি এই অর্থ বরাদ্দ বা অনুদান চাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
  • বাংলাদেশ ব্যাংকের পর্ষদে অনুমোদিত ‘আমানত পরিশোধ কাঠামো’ এবং ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী সংকটাপন্ন প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন বা রেজল্যুশন প্রক্রিয়ায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।


নানা অনিয়ম, দুর্নীতি ও ঋণের নামে অর্থ আত্মসাটের কারণে চরম সংকটে পড়া ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরত দিতে সরকারের কাছে মোট ২ হাজার ৭০৬ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ চেয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের এক জরুরি চিঠিতে সম্প্রতি এই অর্থ বরাদ্দ বা অনুদান চাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পর্ষদে অনুমোদিত ‘আমানত পরিশোধ কাঠামো’ এবং ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী সংকটাপন্ন প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন বা রেজল্যুশন প্রক্রিয়ায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন কাঠামো অনুযায়ী ১০ লাখ টাকা পর্যন্ত আমানতকারীদের শতভাগ অর্থ অগ্রাধিকার ভিত্তিতে ফেরত দেওয়া হবে এবং আমানতের পরিমাণ বাড়ার সাথে সাথে ধাপে ধাপে ফেরতের অনুপাত কমবে।

তালিকায় থাকা ৯টি প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স এবং ফারইস্ট ফাইন্যান্স এই চারটির রেজল্যুশন কার্যক্রম জরুরি ভিত্তিতে পরিচালনার জন্য ১ হাজার ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা অনুদান চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই চার প্রতিষ্ঠানের মধ্যে আভিভা ফাইন্যান্সের জন্য সবচেয়ে বেশি ৭৪৪ কোটি ৮১ লাখ টাকা এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের জন্য ৫৫০ কোটি ৫৩ লাখ টাকা প্রয়োজন। এ ছাড়া এফএএস ফাইন্যান্সের ৮৪ কোটি ৯০ লাখ এবং ফারইস্ট ফাইন্যান্সের জন্য ৬৯ কোটি ৩৪ লাখ টাকা বাজেট ধরা হয়েছে। রেজল্যুশনে আনা এসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে অপর ৫টি প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যতে ধাপে ধাপে আরও ১ হাজার ২৫৭ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে পিপলস লিজিংয়ের মামলা আদালতে চলমান থাকায় আদালতের চূড়ান্ত রায় সাপেক্ষে ৭১১ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দের জন্য পৃথক আবেদন করা হবে। এ ছাড়া আশু সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের জন্য ৩ মাসের সময় পাওয়া প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং এবং বিআইএফসি—এই চার প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরাতে সম্ভাব্য ৫৪৫ কোটি ১৫ লাখ টাকা লাগতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, এসব প্রতিষ্ঠানের ঋণের বড় অংশই নামে-বেনামে বিতরণ করা হয়েছে এবং এর বিপরীতে পর্যাপ্ত জামানত না থাকায় সম্পত্তি বিক্রি করে দ্রুত অর্থ আদায়ের সুযোগ সীমিত। দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে থাকা ক্ষুদ্র ও সাধারণ আমানতকারীদের কষ্ট লাঘব এবং আর্থিক খাতে জনআস্থা ফেরাতে আপাতত পুরো অর্থ সরকারের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় ঋণ আদায় ও বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি থেকে পাওয়া অর্থ সরকারি তহবিলের সাথে সমন্বয় করা হবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে ফ্রান্সের মুখোমুখি মরক্কো

2

অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আর্চার ও বেথেল

3

জেলেনস্কির বিদায় নেওয়ার সময় হয়েছে: ইলন মাস্ক

4

মাহরাং বেলুচের যাবজ্জীবন কারাদণ্ড

5

চলতি করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিল শুরু, মিলবে প্রণোদনা

6

সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসি বাস ভাড়া নিষিদ্ধ করতে লিগ্যাল নোটিশ

7

সাইপ্রাস বনাম মলদোভা ২০২৬: রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে সাইপ্রাসের জয়

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালাম

9

পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

10

লাইপজিগকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় রিয়ালের