দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

০ শেয়ার
পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

শরীয়তপুরের জাজিরায় শেখ হাসিনার জন্মদিন পালনের সময় পুলিশ আসার খবর পেয়ে কেক ও পাঁচটি মোটরসাইকেল ফেলে পালিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংক্ষেপে মূল তথ্য
  • মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী।
  • যাওয়ার সময় তাঁরা সড়কের ওপর কেক ও পাঁচটি মোটরসাইকেল ফেলে রেখে যান।
  • শনিবার রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার গরম বাজারের জোড়াব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী। যাওয়ার সময় তাঁরা সড়কের ওপর কেক ও পাঁচটি মোটরসাইকেল ফেলে রেখে যান। শনিবার রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার গরম বাজারের জোড়াব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে জোড়াব্রিজ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা কেক ও পাঁচটি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে শেখ হাসিনার ছবিসংবলিত কেকটি এবং মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ জানান, জব্দকৃত মোটরসাইকেলগুলোর বিআরটিএ নম্বর যাচাই করে মালিক ও ব্যবহারকারীদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কলকাতায় ককরোচ জনতা পার্টির সভা বাতিল

2

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন শাহাদাত হোসেন

3

রাজশাহীতে মহাসড়কে মোটরসাইকেলে ‘স্টান্ট’ করার সময় ট্রাকচাপায় দুই সহোদরসহ নিহত ৩

4

ঈদুল আজহা ২০২৬ সম্ভাব্য তারিখ | ঢাকা ফাইলস

5

ওভালে ম্যাট হেনরির তোপে ইংল্যান্ড বিধ্বস্ত

6

সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়লেন মেহেদী হাসান মিরাজ

7

বল বিকৃতির দায়ে নিষিদ্ধ ফখর জামান: পিএসএলে বড় ধাক্কা লাহোর কালান্দার্সের

8

টিগ্রেসের মাঠে ১০ বছরের জয়খরা কাটানোর অপেক্ষায় আন্তোনিও মোহামেদ

9

চোখের সামনে গাড়ি উল্টে যাওয়ার পর নিজ খরচে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা

10

সৌদির কারখানায় অগ্নিকাণ্ড: নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ