দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাবনার চাটমোহরে সার বিতরণকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, গোডাউন ভেঙে ৬০০ বস্তা সার লুট

০ শেয়ার
পাবনার চাটমোহরে সার বিতরণকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, গোডাউন ভেঙে ৬০০ বস্তা সার লুট

পাবনার চাটমোহরের ছাইকোলা বাজারে সার বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার মাঝে ডিলারের গোডাউন ভেঙে প্রায় ৬০০ বস্তা সার লুটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংক্ষেপে মূল তথ্য
  • পাবনার চাটমোহর উপজেলায় টিএসপি, ইউরিয়া ও ডিএপি সার বিতরণকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও বিশৃঙ্খলার মাঝে গোডাউন ভেঙে প্রায় ৬০০ বস্তা সার লুটের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
  • সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা বাজারে ডিলার প্রদীপ কুমারের গোডাউনে এই হট্টগোল ও লুটের ঘটনা ঘটে।
  • সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই চাটমোহরের ছাইকোলা বাজারে নির্দিষ্ট এলাকার কৃষকদের মাঝে সার বিতরণের কার্যক্রম শুরু করেছিলেন বিএডিসির অনুমোদিত ডিলার প্রদীপ কুমার।


পাবনার চাটমোহর উপজেলায় টিএসপি, ইউরিয়া ও ডিএপি সার বিতরণকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ও বিশৃঙ্খলার মাঝে গোডাউন ভেঙে প্রায় ৬০০ বস্তা সার লুটের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা বাজারে ডিলার প্রদীপ কুমারের গোডাউনে এই হট্টগোল ও লুটের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই চাটমোহরের ছাইকোলা বাজারে নির্দিষ্ট এলাকার কৃষকদের মাঝে সার বিতরণের কার্যক্রম শুরু করেছিলেন বিএডিসির অনুমোদিত ডিলার প্রদীপ কুমার। তাঁর গোডাউনে ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল এবং ইতোমধ্যে ১৭১টি মেমো সম্পন্ন করা হয়েছিল।

তবে একই বাজারে বিএডিসির অন্য দুই ডিলার হাবিবুর রহমান ও রহমত আলীর পয়েন্টে সার ফুরিয়ে যাওয়ায় ওই দুই পয়েন্টের শত শত কৃষক সার পাওয়ার আশায় প্রদীপের ডিলার পয়েন্টে এসে ভিড় জমান। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর বেলা সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিক্ষুব্ধ কৃষক ও স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে উত্তপ্ত জনতা ডিলারের গোডাউনের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে এবং প্রায় ৬০০ বস্তা সার যার যার মতো লুট করে নিয়ে চলে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ডিলারের লোকজন বাধা দিতে গেলে বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমানের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও স্থানীয়দের যৌথ তৎপরতায় গোডাউনে থাকা বাকি সারগুলো আরও বড় ধরনের লুটের হাত থেকে রক্ষা পায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, এলাকায় সারের কোনো রকম সংকট বা ঘাটতি নেই। কিন্তু একপেশে ভিড় ও অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা সৃষ্টি করে এই ন্যক্কারজনক লুটপাট চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, তাৎক্ষণিকভাবে পুলিশ দল পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান জানান, লুট হওয়া সার স্বেচ্ছায় ফেরত দেওয়া অথবা সমপরিমাণ অর্থ ডিলারকে পরিশোধ করার জন্য পুরো এলাকায় মাইকিং করে সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সার বা টাকা ফেরত দেওয়া না হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু: মর্গে লাশ রেখে পলাতক স্বামী

2

দেশের ১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

3

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, শীর্ষ অবস্থানে মিরপুর বিভাগ

4

রোমে লেবানন ও ইসরাইলের সপ্তম দফার চূড়ান্ত বৈঠক চলছে

5

হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র কেন্দ্র ধ্বংসের দাবি ইসরাইলের

6

রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬

7

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ই-টিকিটিং সিস্টেম চালু

8

দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

9

‘পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে খাতটি ধ্বংসের পাঁয়তারা চলছে’

10

গলেতে ভারতের ঐতিহাসিক ৬০০তম টেস্ট মিশন শুরু: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রিভিউ