দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘এসব করে আমাকে সরি বলাবেন?’

০ শেয়ার
‘এসব করে আমাকে সরি বলাবেন?’

সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করে নতুন ভিডিও বার্তা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। ভিডিওতে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেছেন, তাঁকে সামাজিকভাবে অপদস্থ ও বয়কটের ডাক দেওয়ার জন্য তাঁরা কি তাঁর কাছে ক্ষমা চাইবেন?

সংক্ষেপে মূল তথ্য
  • সাংবাদিক হেনস্তা ও আইনি নোটিশের ঘটনায় সৃষ্ট তীব্র সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি।
  • সোমবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিওতে তাঁকে বেশ ক্ষুব্ধ ও অনমনীয় সুরে কথা বলতে দেখা যায়।
  • ভিডিও বার্তায় পরীমনি অভিযোগ করেন, একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, বয়কটের ডাক দিচ্ছে এবং বিভিন্ন ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের কাছে তাঁর কাজ বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করছে।


সাংবাদিক হেনস্তা ও আইনি নোটিশের ঘটনায় সৃষ্ট তীব্র সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিওতে তাঁকে বেশ ক্ষুব্ধ ও অনমনীয় সুরে কথা বলতে দেখা যায়।

ভিডিও বার্তায় পরীমনি অভিযোগ করেন, একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, বয়কটের ডাক দিচ্ছে এবং বিভিন্ন ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের কাছে তাঁর কাজ বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, জোর করে বা গলা টিপে ধরে কাউকে ক্ষমা চাওয়ানো যায় না।

ক্ষমা চাওয়ার প্রসঙ্গ টেনে পরীমনি ভিডিওতে বলেন, “আচ্ছা, আপনি একজন মানুষকে সরি বলাবেন বা আপনি আশা করেন যে একজন মানুষ আপনাকে সরি বলবে তার ভুলের জন্য। আচ্ছা, তো আসলে কীভাবে সরি বলাবেন? মানে কী বলে বলাবেন যে তুমি এই জিনিসগুলো ভুল করেছ, এগুলোর জন্য তোমাকে সরি বলা উচিত বা তুমি সরি বলো। তো আপনি কী করতে চান? আপনি একটা মানুষের গলা টিপে ধরছেন, তোকে মেরে ফেলব, যতক্ষণ না অব্দি তুই সরি বলবি, তুই মরে যাবি এভাবে আসলে সরি বলানো কি সম্ভব?”

নিজের একটি গালির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “এটার জন্য যদি আমি সরি বলি, তাহলে সেটা আমাকে বলতে হবে যে এটার জন্য তোমাকে অবশ্যই সরি বলতে হবে। তুমি গালিগালাজ করতে পারবা না... যা ইচ্ছা তা-ই করুক, তুমি জীবনেও এটা নিয়ে কথা বলতে পারবা না, তোমাকে সরি বলতে হবে। সে তো বলতে হবে।”

এরপর আন্দোলন ও নিজেক অপদস্থ করার অভিযোগ তুলে নায়িকা বলেন, “আপনারা একটা ইগো থেকে রাস্তায় নেমে গেলেন, নেমে গিয়ে আন্দোলন করলেন, জামাইবন্দনা শুরু করছেন। আমাকে শেম করলেন, অপদস্থ করলেন, গালিটা দিলেন এই রাইটটা আপনাদের কে দিয়েছে?” ভিডিওর শেষ পর্যায়ে প্রশ্ন রেখে তিনি বলেন, “মানে এসব করে আপনারা আমাকে সরি বলাবেন?”

উল্লেখ্য, গত রোববার দিবাগত রাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে ফেসবুক লাইভে এসে নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন পরীমনি। সে সময় অনুষ্ঠানে আক্রমণাত্মক আচরণের শিকার হয়েছেন দাবি করে তিনি নিরাপত্তাহীনতার কারণে গুলশান থানায় ফোন করেন। তবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর গণমাধ্যমকে জানান, অনুষ্ঠানে সামান্য ঝামেলা হলেও পরীমনি নিরাপদে চলে গেছেন এবং গাড়ি বা স্টল ভাঙচুরের কোনো খবর তাঁদের জানা নেই।

এর আগে গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন আদালত চত্বরে সংবাদ সংগ্রহকালে ছবি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে তাঁর বডিগার্ডদের ধস্তাধস্তি হয়। সে সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। অন্যদিকে পরীমনি অভিযোগ করেন, ওই সাংবাদিক তাঁকে শারীরিকভাবে স্পর্শ করেছেন।

সাংবাদিক রবিউল হোসাইন সেই অভিযোগ অস্বীকার করে উল্টো পরীমনির বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর একটি আইনি নোটিশ পাঠান। নোটিশে আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছিল।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

নিরাপত্তা ত্রুটির কারণে বন্ধ সরকারি সেবা পোর্টাল মাইগভ, ৪৪০ সেবা ব্যাহত

2

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত বাবর আজম

3

ভোটেকোশি নদীতে ভয়াবহ বন্যায় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

4

রাজ্যে নতুন ৫ জেলা: কলকাতার প্রশাসনিক কাঠামোয় বড় বদল

5

পারমাণবিক প্রযুক্তির ব্যবহারের সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

6

বরিশালে এফিডেভিটের মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন তরুণ হৃদয় কুমার দাস

7

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করুন অনলাইনে

8

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

9

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

10

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ৮