দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসি বাস ভাড়া নিষিদ্ধ করতে লিগ্যাল নোটিশ

০ শেয়ার
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসি বাস ভাড়া নিষিদ্ধ করতে লিগ্যাল নোটিশ

সাধারণ মানুষের পরিবহন সংকট দূর করতে সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে বিআরটিসি বাস ভাড়া দেওয়া অবিলম্বে বন্ধের দাবিতে সরকারের সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • সাধারণ মানুষের তীব্র গণপরিবহন সংকট দূর করতে সরকারি মন্ত্রণালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ভাড়া দেওয়া অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে সরকারকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
  • মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশটি প্রেরণ করেন।
  • মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

সাধারণ মানুষের তীব্র গণপরিবহন সংকট দূর করতে সরকারি মন্ত্রণালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ভাড়া দেওয়া অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে সরকারকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশটি প্রেরণ করেন। মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, জনগণের করের টাকায় প্রতিষ্ঠিত বিআরটিসি সাধারণ নাগরিকদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করার কথা থাকলেও, এর একটি বিশাল অংশ বিভিন্ন সরকারি সংস্থাকে ভাড়ায় প্রদান করা হচ্ছে। ফলে নিজেদের করের টাকায় কেনা বাস রাস্তায় না পেয়ে সাধারণ মানুষ চরম পরিবহন সংকটে পড়ছেন, অথচ বিপুলসংখ্যক বাস কেবল সরকারি কর্মকর্তাদের যাতায়াতে আটকে থাকছে। এছাড়া অর্থনীতির ‘আয়ের বৃত্তাকার প্রবাহ’ তত্ত্বের কথা উল্লেখ করে নোটিশে বলা হয়, সরকারি প্রতিষ্ঠানগুলো বিআরটিসি থেকে বাস ভাড়া নিলে রাষ্ট্রের অর্থ কেবল এক সরকারি খাত থেকে অন্য খাতে আবর্তিত হয়, যা বেসরকারি বাজারে বা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। একটি গতিশীল অর্থনীতির জন্য সরকারি অর্থ বেসরকারি খাতে প্রবাহিত হওয়া অত্যন্ত জরুরি। আগামী ১০ দিনের মধ্যে সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসি বাস ভাড়া দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে বহরের সব বাস সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন তানজিদ তামিম

2

কেন শিবিরের রাজনীতি ছেড়েছিলেন, খোলাসা করলেন নাসিরুদ্দীন পাটওয়ারী

3

মেসির রেকর্ডের দিকে নজর নেই এমবাপ্পের, লক্ষ্য এখন বিশ্বকাপ ট্রফি

4

New Zealand vs Egypt Prediction: ২০২৬ বিশ্বকাপে ফারাও ও অল ব্ল্যাকসদের জোর টক্কর

5

অর্থনীতিবিষয়ক সাংবাদিক ফারুক মেহেদীর নতুন প্রামাণ্যচিত্র ‘শান্তির অগ্রদূত’

6

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন সাবেক মন্ত্রী দীপু মনির

7

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজির মেয়াদ বাড়ল

8

দ্য ড্রামা মুভি ২০২৬ | রবার্ট প্যাটিনসন ও জেনডায়া মুভি আপডেট

9

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম, কারণ কী?

10

নারী এশিয়া কাপ: ভারতের কাছে পাত্তায় পেল না পাকিস্তান, সর্বনিম্ন রানে অলআউট