|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবারও ইরানের ‘রেজিম চেঞ্জ’-এর কথা ভাবছেন নেতানিয়াহু: বিশ্লেষক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবারও ইরানের ‘রেজিম চেঞ্জ’ বা শাসন পরিবর্তনের ধারণা তুলে ধরার পরিকল্পনা করতে পারেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষক অ্যালেক্স ভাতাঙ্কা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন শঙ্কার কথা জানিয়েছেন।

অ্যালেক্স ভাতাঙ্কার মতে, নেতানিয়াহু সম্ভবত ট্রাম্পকে তেহরানে শাসন পরিবর্তনের পক্ষে রাজি করানোর চেষ্টা চালাবেন, যদিও এই প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্টের সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের যুদ্ধ রাজনৈতিকভাবে অত্যন্ত অজনপ্রিয় হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প এমন ঝুঁকিপূর্ণ পথে আর হাঁটতে চাইবেন না। অতীতে ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের পর ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বাড়লেও, বর্তমান পরিস্থিতিতে এই বৈঠক থেকে নেতানিয়াহু বড় কিছু অর্জন করতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

বিশ্লেষকদের মতে, তেহরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য সমঝোতা নিয়ে ইসরাইলি মহলে অসন্তোষ রয়েছে। ইসরাইলি কর্মকর্তারা চান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে যেন আরও কঠোর অবস্থান নেওয়া হয়, সে জন্য ট্রাম্পের ওপর চাপ অব্যাহত রাখুক নেতানিয়াহু। তবে সরাসরি ইরান দখল করার মতো বড় কোনো সিদ্ধান্ত না নিলে, দেশটির বিরুদ্ধে সামরিকভাবে যুক্তরাষ্ট্রের করার মতো খুব বেশি কিছু নেই বলেই মনে করছে ট্রাম্প প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

South Korea vs Czechia 2026 ম্যাচ একাদশ ও প্রেডিকশন ২০২৬

1

বিগত বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প

2

ইরান হয়ে পাকিস্তানের প্রথম স্থলপথ রপ্তানি শুরু: নতুন বাণিজ্য

3

নেতানিয়াহুর নীতিতে ঝুঁকিতে ইসরাইল

4

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: একমত দুই পক্ষ

5

ট্রাফিক আইন লঙ্ঘন: রাজধানীতে একদিনে ১৮১৮ মামলা করল ডিএমপি

6

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশ

7

ইরানে স্থল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন: কফিনে

8

তেল কোম্পানির অতিরিক্ত মুনাফার ওপর উইন্ডফল ট্যাক্স চায় জার্ম

9

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ খাতের ভাতার অনলাইন আবেদন শুরু, চল

10

‘ব্রহ্মাস্ত্র ২’-এ ছোট চরিত্রে আলিয়া ভাট: নতুন কী চমক থাকছে

11

আন্তর্জাতিক বাজারে অব্যাহত দরপতন: ১৩ বছরের রেকর্ড ভাঙল সোনার

12

শেয়ারবাজারে ৯ মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা: ৭টিতে শূন্য,

13

কুড়িগ্রামে ৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভরণপোষণের

14

ফের তেতে উঠছে তেলের বাজার: মার্কিন-ইরান উত্তজনা ও বিশ্ব অর্থ

15

দেশের পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষজ্ঞদের সঙ্

16

ঢাকায় চালু হলো বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’, থাকছে ই-

17

আর্জেন্টিনার লড়াকু মানসিকতার প্রশংসায় রিভালদো

18

মহেশখালী এলএনজি টার্মিনালে ত্রুটি: তিতাস এলাকায় তীব্র গ্যাস

19

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন ব্রাজিলের, নরওয়ের বিপক

20