দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে রেললাইনে ট্রাক আটকে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেসের হাজারও যাত্রী

০ শেয়ার
টাঙ্গাইলে রেললাইনে ট্রাক আটকে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেসের হাজারও যাত্রী

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় এক্সেল ভেঙে একটি বালুবাহী ট্রাক আটকে গেলে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। গেটম্যানের দ্রুত পদক্ষেপে লাল পতাকা দেখে ট্রেনটি থামানো সম্ভব হয়।

সংক্ষেপে মূল তথ্য
  •  টাঙ্গাইলের কালিহাতীতে রেলক্রসিং পার হওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে একটি বালুবাহী ট্রাক আটকে যাওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সিল্কসিটি এক্সপ্রেসের হাজারও যাত্রী।
  • স্থানীয়দের সহযোগিতা ও রেলওয়ের গেটম্যানের সময়োপযোগী পদক্ষেপে এ বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।
  • শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকার রেলক্রসিংয়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

 টাঙ্গাইলের কালিহাতীতে রেলক্রসিং পার হওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে একটি বালুবাহী ট্রাক আটকে যাওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সিল্কসিটি এক্সপ্রেসের হাজারও যাত্রী। স্থানীয়দের সহযোগিতা ও রেলওয়ের গেটম্যানের সময়োপযোগী পদক্ষেপে এ বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকার রেলক্রসিংয়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সল্লা বাসস্ট্যান্ড রেলওয়ের গেটম্যান মিজান জানান, যমুনা সেতু পারাপার হওয়া একটি বালুবাহী ট্রাক সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করার উদ্দেশ্যে যাওয়ার সময় রেললাইন পার হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ট্রাকটির সামনের চাকার এক্সেল ভেঙে গিয়ে এটি রেললাইনের ওপর অচল হয়ে পড়ে। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনটি দ্রুতগতিতে ওই পথ দিয়ে এগিয়ে আসছিল। পরিস্থিতি বুঝে দেরি না করে গেটম্যান মিজান দ্রুত রেললাইনে গিয়ে লাল পতাকা উঠিয়ে ট্রেনটিকে থামানোর সংকেত দেন। ট্রেন চালক দূর থেকেই সংকেত দেখতে পেয়ে সময়মতো ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন।

ট্রাকটি রেললাইন থেকে সরাতে প্রথমে অন্য আরেকটি ট্রাক দিয়ে টেনে নেওয়ার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে ঘটনাস্থলের কাছাকাছি থাকা একটি ভেকু (মাটি কাটার এক্সকাভেটর) মেশিন এনে ধাক্কা দিয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে রেললাইন থেকে সম্পূর্ণ সরিয়ে নেওয়া হয়। এরপর প্রায় এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।

গেটম্যানের তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় বড় ধরনের প্রাণহানি বা রেললাইনের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ট্রেনের যাত্রী ও স্থানীয় বাসিন্দারা

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের বৈঠক

2

জর্ডানের বিপক্ষে মেসিদের ম্যাচে বিতর্কিত রেফারি

3

চার দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা জারি করল দূতাবাস

4

মুক্তি পেল ‘আওয়ারাপন ২’ টিজার: ফিরছেন সেই চিরচেনা ইমরান হাশমি

5

আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য কাভার করবেন ৬০০ বিদেশি সাংবাদিক

6

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া

7

দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ তাপপ্রবাহের সতর্কতা, জাপানে দাবদাহ ও ভারি বৃষ্টির শঙ্কা

8

ইরানের ওপর মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল

9

সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ করল সরকার

10

আজকের মুদ্রার রেট: জেনে নিন কোন দেশের মুদ্রার কত বিনিময় মূল্য