|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jun 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের পেছনে ধাক্কা: মা-ছেলে ও চালকসহ নিহত ৩, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে মাছভর্তি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মা ও শিশুসন্তানসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক মাহবুব (৪৫), অটোরিকশার যাত্রী জোসনা বেগম (৪০) এবং তাঁর ৫ বছর বয়সী শিশুপুত্র আশরাফুল। এই একই ঘটনায় জোসনা বেগমের স্বামী কাউসার (৫০) এবং ৪ বছরের কন্যাসন্তান আদিবা গুরুতর আহত হয়েছেন। তাঁদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। আহত বাবা ও মেয়েকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কসবা থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি অটোরিকশাযোগে সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পর পরই পিকআপ ভ্যানের চালক এবং তাঁর সহযোগী গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ‘ভেঙে ফেলার রাজনীতি’! মিত্রদের অন্ধকারে রেখে শুরু

1

সাভার পানপাড়া হিন্দু পরিবার উচ্ছেদ আতঙ্ক ২০২৬ | ধলেশ্বরী ভূম

2

তাপপ্রবাহের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস: তাপমাত্রা আরও বাড়ার শঙ

3

২৫ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা: কেন্

4

দ্য ড্রামা মুভি ২০২৬ | রবার্ট প্যাটিনসন ও জেনডায়া মুভি আপডে

5

বিসিবির অপকর্ম ও সম্পদের হিসাব নিয়ে তদন্ত হবে: সংসদে ক্রীড়া

6

বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ছিলেন লন্ডন ষড়যন্ত্রের

7

কুলাউড়ায় খাসিয়া চাষির ১২ শতাধিক পান গাছ কর্তন: নিঃস্ব হয়ে প

8

ডিজিটাল সার্বভৌমত্ব ও ডাটা লোকালাইজেশন: গ্লোবাল ক্লাউড যুগে

9

দিলারা হাফিজের ইন্তেকাল ও প্রধানমন্ত্রীর শোকবার্তা ২০২৬

10

তুরস্কের আকাশসীমায় ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস: তেহরানকে আঙ্কার

11

চার দিনের যুদ্ধে ইরানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত

12

এসএসসি পরীক্ষা ২০২৬: মাউশির ১১ দফা নির্দেশনা ও কঠোর নজরদারি

13

ডোনাল্ড ট্রাম্পের ইরান হুমকি ২০২৬ | খার্ক দ্বীপে হামলার হুঁশ

14

রমজানে মানবতার হাত: নারায়ণগঞ্জে ১২০০ পরিবারের মাঝে বিএনপি নে

15

পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ বাড়াল বিপিসি: রেশনিং ব্

16

বাগদাদ বিমানবন্দরে মার্কিন ঘাঁটিতে ষষ্ঠ হামলা: ৩টি ড্রোন ভূপ

17

মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন

18

নারায়ণগঞ্জ আদালত রায় ৩১ মার্চ ২০২৬ | শিশু হত্যা মামলার মৃত্য

19

যুদ্ধ বন্ধে ইরানের ৫ কঠোর শর্ত: হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ম

20