|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ তাপপ্রবাহের সতর্কতা, জাপানে দাবদাহ ও ভারি বৃষ্টির শঙ্কা

ইয়াংসানে অনুভূত তাপমাত্রা ৩৭ দশমিক ৪ ডিগ্রি এবং গওয়াংইয়াংয়ে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ কোরিয়ার জনজীবন। দেশটির দক্ষিণাঞ্চলের ১৭টি এলাকায় সর্বোচ্চ পর্যায়ের তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। একই সময়ে জাপানে চরম দাবদাহের পাশাপাশি ভারি বৃষ্টি, ভূমিধস ও বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া প্রশাসন (কেএমএ) দেগু, দক্ষিণ গিয়ংসাং প্রদেশ, উত্তর গিয়ংসাং প্রদেশ এবং দক্ষিণ জেওল্লা প্রদেশের বিভিন্ন অঞ্চলে এই সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। অনুভূত তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে এই সতর্কতা কার্যকর হয়, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত গরমে দেশটিতে ইতোমধ্যেই বহু গবাদিপশু ও পোলট্রি প্রাণীর মৃত্যুর পাশাপাশি তাপজনিত অসুস্থতায় বহু মানুষ আক্রান্ত হয়েছেন। অপ্রয়োজনে রোদে না বের হওয়া এবং পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, জাপানের পশ্চিম ও মধ্যাঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি দেশটির ৪৭টি প্রিফেকচারের মধ্যে ২৩টিতে হিটস্ট্রোক সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উষ্ণ ও আর্দ্র বাতাসের প্রভাবে কিছু অঞ্চলে ভারি বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, নদীর পানি বৃদ্ধি এবং ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে’—তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী তা

1

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংসদীয় সহযোগিতা

2

বিশ্বচ্যাম্পিয়ন ভারতের রেকর্ডের ছড়াছড়ি: ট্রফির সাথে ঘরে তুলছ

3

১১ প্রতিষ্ঠানে অনুদানে আয়কর রেয়াত

4

কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর

5

মেসি-রোনালদোর ‘স্বপ্নের ফাইনাল’ কি সম্ভব? পথে বড় বাধা এমবাপ্

6

ইউ-ভিসার লোভে সাজানো ডাকাতি: যুক্তরাষ্ট্রে ১১ অভিবাসীর চাঞ্চ

7

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সা

8

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

9

এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, জানাল ঢাকা শিক্ষা বোর্

10

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে ৫০ পদে চাকরির সুযোগ: বেতন ৪১ হাজার

11

ফিফার সঙ্গে কোন ক্ষোভে বিশ্বকাপ ফাইনাল বয়কট করলেন উয়েফা প্র

12

ডিপফেক ও কপি-পেস্ট ভিডিও রুখতে ফেসবুকের কঠোর নিয়ম: কমবে ভিডি

13

আগামী কয়েক দিনের আবহাওয়া: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

14

খুবিতে ইয়ুথ এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড স্টার্টআপ ২০২৬ | এসএমই

15

: ১০ লাখে পুরো টাকা, ২০ লাখে ৯০% ও ৩০ লাখে মিলবে ৮৫%

16

র‌্যাংগস মটরসে ১০ জন সেলস এক্সিকিউটিভ নিয়োগ, মিলবে নানা সুযো

17

বরিশাল সিটি করপোরেশনে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

18

জিম্বাবয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার ওপেনিং

19

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দারুণ জয়

20