দেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হামের উপসর্গে নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগ দুটিতে আক্রান্ত হয়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজারের অধিক
দেশে মশাবাহিত রোগ ডেঙ্গু এবং সংক্রামক হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ডেঙ্গুর প্রকোপ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে।
অন্যদিকে, গত মার্চ মাস থেকেই দেশে হামের প্রাদুর্ভাব লক্ষ করা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ থেকে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা ও চিকিৎসাসেবা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি জ্বর বা ডেঙ্গু-হামের উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।