দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ৪২০ বস্তা অবৈধ সার জব্দ, মালিককে ৭ দিনের সময় দেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

০ শেয়ার
ঝিনাইদহে ৪২০ বস্তা অবৈধ সার জব্দ, মালিককে ৭ দিনের সময় দেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঝিনাইদহে বৈধ কাগজপত্র ছাড়া পরিবহনকালে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই একটি ট্রাক আটক করেছে স্থানীয় জনতা। সারের মালিক দোষ স্বীকার করে পালিয়ে গেলেও প্রশাসন তাকে বৈধ কাগজপত্র জমা দেওয়ার জন্য সাত দিন সময় দেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • ঝিনাইদহে একের পর এক অবৈধভাবে সার মজুত ও পরিবহনের ঘটনা ঘটছে।
  • এরই ধারাবাহিকতায় যশোরে থেকে কুষ্টিয়ায় নেওয়ার পথে ৪২০ বস্তা টিএসপি সারসহ একটি ট্রাক আটক করেছে স্থানীয় জনতা।
  • তবে চালক ও মালিক সন্তোষজনক কোনো কাগজপত্র দেখাতে না পারলেও প্রশাসন উল্টো মালিককে বৈধ কাগজপত্র জমা দেওয়ার জন্য সাত দিন সময় দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।


ঝিনাইদহে একের পর এক অবৈধভাবে সার মজুত ও পরিবহনের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় যশোরে থেকে কুষ্টিয়ায় নেওয়ার পথে ৪২০ বস্তা টিএসপি সারসহ একটি ট্রাক আটক করেছে স্থানীয় জনতা। তবে চালক ও মালিক সন্তোষজনক কোনো কাগজপত্র দেখাতে না পারলেও প্রশাসন উল্টো মালিককে বৈধ কাগজপত্র জমা দেওয়ার জন্য সাত দিন সময় দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী-ট-১১-০১৪১ নম্বরের ট্রাকটিতে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় নেওয়ার জন্য ৪২০ বস্তা টিএসপি সার বোঝাই করা হয়েছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকটি থামিয়ে চালকের কাছে পরিবহনসংক্রান্ত বৈধ চালান বা মেমো দেখতে চান। কিন্তু চালক কোনো কাগজপত্র দেখাতে না পেরে চালক ও সহকারী পালিয়ে যান। পরবর্তীতে সারের মালিক শোভন মিয়া ঘটনাস্থলে এসে অবৈধভাবে সার সরবরাহের বিষয়টি স্বীকার করলেও পরে সুযোগ বুঝে ভিড়ের মধ্যে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরপরই প্রশাসনকে খবর দেওয়া হলেও প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় নেন। পরে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি জব্দ করে ঝিনাইদহ সদর থানায় নেওয়া হয়।

এদিকে, সারের কোনো বৈধ কাগজপত্র না থাকা এবং মালিকের স্বীকারোক্তির পরও তাকে কাগজপত্র জমা দেওয়ার জন্য ৭ দিন সময় দেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার জানিয়েছেন, সারসহ ট্রাকটি সদর থানায় রাখা হয়েছে এবং সারের মালিককে বৈধ কাগজপত্র সরবরাহের জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় পর বিধিমালা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামানের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং এটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর কৃষি কর্মকর্তা দেখবেন বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন।

স্থানীয়দের অভিযোগ, জেলার বিভিন্ন স্থানে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট সক্রিয় থাকায় সার সংকটের কৃত্রিম পরিবেশ তৈরি হচ্ছে। প্রশাসনের যথাসময়ে কঠোর পদক্ষেপের অভাবে প্রকৃত কৃষকেরা প্রয়োজনের সময় সার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি রাজনাথ সিং

2

জামায়াত-শিবিরের অস্তিত্ব রক্ষায় বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ খাঁন

3

ইরান যুদ্ধের আপডেট: সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

4

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ নারী দলের জয়

5

শিক্ষাঝুঁকিতে দেড় লাখ রোহিঙ্গা শিশু, শিবিরে আশার আলো

6

ডাক বিভাগে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার ও নতুন ফ্র্যাঞ্চাইজি সেবা চালুর উদ্যোগ

7

মাদারীপুরের ডাসারে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের মৃত্যু

8

চ্যাটজিপিটির সাথে গল্প করছেন? সাবধান! যে ৫টি তথ্য দিলে পড়তে পারেন চরম ঝুঁকিতে

9

শিশুদের সুস্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

10

কলকাতায় নির্মাণাধীন গুদাম ধস: মৃতের সংখ্যা বেড়ে ১০