জাতীয় সংকট উত্তরণে সরকারকে সহযোগিতা না করে বরং পরিস্থিতি উত্তপ্ত করতে বিরোধী দল কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
সরকারের ছয় মাসের কাজের মূল্যায়নের পাশাপাশি বিরোধী দলের ভূমিকা নিয়ে বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের সাম্প্রতিক মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তিনি বলেছেন, জাতীয় সংকটকে আরও ঘনীভূত করতে এবং পরিস্থিতি উত্তপ্ত করতে কাজ করছে বিরোধী দল। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিগত সরকারের ২০ বছরের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে তৈরি হওয়া জ্বালানি ও বিদ্যুৎ সংকট এবং রাষ্ট্র পুনর্গঠনে সরকারের পাশাপাশি বিরোধী দলের দায়িত্ব নিয়ে বিভিন্ন কথা তুলে ধরেন