দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘স্বরাষ্ট্রমন্ত্রী কি ব্যবস্থা নেবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে?’: আসিফ মাহমুদ

০ শেয়ার
‘স্বরাষ্ট্রমন্ত্রী কি ব্যবস্থা নেবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে?’: আসিফ মাহমুদ

সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে পেট্রোল বোমা হামলা ও পুড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কড়া প্রশ্ন রেখে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা এবং তাঁর পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।
  • বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন।
  • পোস্টে তিনি নুসরাতের পুড়ে যাওয়া বাড়ি ও ক্ষতিগ্রস্ত গবাদিপশুর ছবিও যুক্ত করেছেন।


সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা এবং তাঁর পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন। পোস্টে তিনি নুসরাতের পুড়ে যাওয়া বাড়ি ও ক্ষতিগ্রস্ত গবাদিপশুর ছবিও যুক্ত করেছেন।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, “নুসরাতের বাড়ির অবস্থা। ওর পরিবারকে পুড়িয়ে মারতে চেয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে?”

উল্লেখ্য, এর আগে গত বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তরা পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আকস্মিক আগুন ধরে গিয়ে একতলা টিনশেড বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে যায় এবং গবাদিপশু দগ্ধ হয়ে মারা যায়। এ সময় বাড়িতে থাকা তাঁর মা-বাবাসহ পরিবারের সদস্যরা কমবেশি আহত হন।

ঘটনার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং এই নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জোরালো হচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

শ্রমিক অসন্তোষ অব্যাহত, মহাসড়ক অবরুদ্ধ: ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

2

গ্লাসগোর সবুজ স্বপ্নের ভেতর এক বিকাল: কিবল প্যালেস ও বোটানিক্যাল গার্ডেনের গল্প

3

দেশে ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় দুই হাজার

4

ঐক্যবদ্ধ হলে দুর্ভেদ্য কাঠামোও বদলে দেওয়া যায়: অধ্যাপক ইউনূস

5

তোরেসের ১০৬ মিনিট, স্পেনের অনন্ত অপেক্ষার অবসান

6

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আনচেলত্তির বার্তা, ‘পূর্ণ সম্মান রয়েছে’

7

দেশে হাম ও এর উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৫

8

কক্সবাজারে ভয়াবহ পাহাড়ধস: নারী ও শিশুসহ নিহত বেড়ে ১১

9

মানুষের বাসায় কাজ করে মায়ের কিনে দেওয়া শার্ট পরেই শহীদ হন ঢাবি-চবির শিক্ষার্থী হৃদয় তরুয়া

10

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইন করার বিএসএফের চেষ্টা প্রতিহত করল বিজিবি