|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল বিশ্বরোড গোলচত্বরে চতুর্মুখী ভয়াবহ যানজট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড গোলচত্বরে চলমান সড়ক উন্নয়নকাজের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক এবং নাসিরনগর আঞ্চলিক সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এই তীব্র যানজটে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা থেকে বাড়িউড়া পর্যন্ত এলাকা ১০ কিলোমিটারের বেশি ছাড়িয়ে যায়। এছাড়া কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এবং বিশ্বরোড-নাসিরনগর আঞ্চলিক সড়কের সরাইল বাজার পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বরোড গোলচত্বরের আশপাশের মহাসড়কে বেশিরভাগ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়া এবং পণ্যবাহী যানবাহন বিকল হয়ে যাওয়ার কারণে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। সরেজমিনে দেখা যায়, গোলচত্বরের চারপাশের সংযোগ সড়কগুলোর মধ্যে বর্তমানে ঢাকা থেকে সিলেটমুখী মাত্র একটি লেন চালু রয়েছে। পাশাপাশি সিলেট থেকে ঢাকা ও কুমিল্লামুখী একটি লেন রেখে উন্নয়নকাজ চলায় যানবাহনের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কিছুক্ষণ পরপর ভারী যানবাহনগুলো খানাখন্দে আটকে যাওয়ার কারণে চারপাশেই যানজট ছড়িয়ে পড়ছে।

পরিস্থিতি নিয়ে কথা বললে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বিশ্বরোড সড়কে বর্তমানে মেরামতের কাজ চলমান রয়েছে। এর মধ্যে কিছু অংশে গর্ত থাকায় পণ্যবাহী যানবাহন বারবার আটকে গিয়ে এই যানজটের সৃষ্টি করেছে। তবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা সড়কে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল পাকিস্তান নারী

1

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা ও রাডার ক্ষতিগ্রস্ত: ইরান যুদ

2

শেয়ারবাজারে মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ, ঋণের শর্

3

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, ট্রাম্প প্রশাসনের সহায়তা

4

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা মামলায় ইউটিউবার ফাহিম গ্রেপ্তার:

5

এখন আর কেউ বলবে না কেপ ভার্দে কোথায়’: বিশ্বকাপ থেকে পাওয়া নত

6

ইংল্যান্ডকেই ফেভারিট মানছেন নরওয়ে কোচ স্টেল সোলবাক্কেন

7

ইরানে সামরিক হামলা আপাতত স্থগিতের নির্দেশ মার্কিন প্রেসিডেন্

8

আ.লীগের ১৫ বছরের চেয়ে ৩ মাসে বেশি কাজ হয়েছে: মির্জা ফখরুল

9

নাটোরের লালপুরে খেলায় অতিথি না করায় ছাত্রদল নেতার বিরুদ্ধে

10

খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: যুব ও ক্রীড়া প্রতিম

11

ব্রাজিলের জার্সি হাতে রুমিন ফারহানা ও এস এম ফয়সলের ভাইরাল ছব

12

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল

13

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

14

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে মার্কিন খসড়া

15

কমলগঞ্জ সীমান্তে বিএসএফ-এর পুশইন

16

আজ এলপিজির নতুন দাম ঘোষণা: বাড়বে নাকি কমবে?

17

হাইফার তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা: হিজবুল্লাহর অভিযানে

18

ওসি আফতাব উদ্দিনের কোটি টাকার মিশন ভেস্তে গেল

19

ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১

20