দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাইফার তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা: হিজবুল্লাহর অভিযানে ৬ ইসরায়েলি সেনা আহত

০ শেয়ার
হাইফার তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা: হিজবুল্লাহর অভিযানে ৬ ইসরায়েলি সেনা আহত
ইসরায়েলের তেল শোধনাগারে হামলা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের হাইফাতে বাজান তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় আগুন লেগেছে। পাশাপাশি হিজবুল্লাহর রকেট হামলায় ৬ ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংক্ষেপে মূল তথ্য
  • ইসরায়েলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো হাইফার বাজান তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।
  • সোমবার (৩০ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এই হামলার ফলে শোধনাগারটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
  • প্রত্যক্ষদর্শীরা ওই এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখেছেন এবং জরুরি সেবা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

ইসরায়েলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো হাইফার বাজান তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। সোমবার (৩০ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, এই হামলার ফলে শোধনাগারটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা ওই এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখেছেন এবং জরুরি সেবা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। উল্লেখ্য, এর আগে গত ১৯ মার্চও একই স্থাপনা ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

একই দিনে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক ঘাঁটি ও সেনাদের লক্ষ্য করে দফায় দফায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, এই হামলায় তাদের অন্তত ৬ জন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। হিজবুল্লাহ দাবি করেছে, তারা হাইফার দক্ষিণে অবস্থিত মিশমার আল কারমেল এলাকায় একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং কিরিয়াত শমোনা ও আভিভিমসহ বেশ কিছু এলাকায় সফল অভিযান চালিয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কিশোরদের সুরক্ষায় মেটা এআই চ্যাটবটে যুক্ত হলো অভিভাবক সতর্কবার্তা ও জরুরি সেবা ব্যবস্থা

2

সংখ্যালঘু কল্যাণে কাজ করবে সরকার

3

ইরান চুক্তি: ট্রাম্পের দাবি বনাম বাস্তবতার ফারাক

4

চেলসির জন্য শুধু গোলদাতা নন, বড় হুমকি এভানিলসন

5

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলা ঠেকাতে ইরানে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা

6

সাভারে আ.লীগের ৬ নেতাকর্মী আটক

7

বান্দরবানে আগুনে পুড়ল ১৩ দোকান

8

তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই

9

অসুস্থতার গুঞ্জনে সালমানের খোঁচা: নিজের শরীর নিয়ে যা বললেন ভাইজান

10

ইরানের বিরুদ্ধে যুদ্ধের সব দায় নিজ কাঁধে নিলেন ট্রাম্প