|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ এলপিজির নতুন দাম ঘোষণা: বাড়বে নাকি কমবে?

চলতি জুলাই মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বৃহস্পতিবার জুলাই মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করতে যাচ্ছে। সৌদি আরামকোর ঘোষিত জুলাই মাসের সৌদি সিপি বা কন্ট্রাক্ট প্রাইস অনুযায়ী এই দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছে কমিশন।

আজ বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন দর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আগ্রহী গ্রাহকরা সংবাদ সম্মেলনের পরপরই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.berc.org.bd) থেকে নতুন মূল্যের বিস্তারিত আদেশ দেখতে পারবেন।

এর আগে জুন মাসে ভোক্তাপর্যায়ে এলপিজির দাম কিছুটা কমিয়েছিল বিইআরসি। গত ২ জুন ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল। গত মাসের ধারাবাহিকতা বজায় রেখে জুলাই মাসে কমিশন কীভাবে দাম সমন্বয় করে, এখন সেদিকেই নজর সবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে: ‘কোনো কিছুই অসম্ভব নয়’—আর্জেন্

1

নাগাল্যান্ড স্টেট লটারি: ৭ আগস্টের ‘ডিয়ার ভিক্টরি শুক্রবার’

2

বৃষ্টিতে ভিজলেই কি সর্দি-জ্বর হয়? চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা

3

আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য: নিরাপত্তা বলয়ে ইরান

4

বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে: অ্যাটর্নি জেনারেল

5

সহ-অভিনেত্রীকে মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে

6

কোনাবাড়ীতে ১৯১টি অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল

7

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

8

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে: ইরানের সামরিক ঘাঁটিতে যুক্তরাষ

9

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস

10

ই-সিগারেট কি আসলেই নিরাপদ?ৃৃ

11

উসাইন বোল্টের রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’!

12

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২

13

বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ই

14

ধ্বংসস্তূপের নিচে দুই বছরের সন্তান: মায়ের আর্তনাদ ও বেঁচে থা

15

চীনা স্বামীর টাকা নিয়ে লাপাত্তা স্ত্রী

16

পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার

17

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিদ্যুৎ বিভাগের কঠোর নি

18

প্রয়াত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি উপালি ধর্মদাসা

19

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসনের আহ্বান সেনাপ্রধানের

20