দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের ৯ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, নদ-নদীর পানি বাড়ার পূর্বাভাস

০ শেয়ার
দেশের ৯ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, নদ-নদীর পানি বাড়ার পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাটসহ ৯ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সংক্ষেপে মূল তথ্য
  • উজান ও দেশের অভ্যন্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় দেশের ৯টি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
  • মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
  • পাউবোর তথ্য অনুযায়ী, আগামী দুই দিনে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং এর সংলগ্ন ভারতীয় উজানে ভারী বৃষ্টির কারণে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

উজান ও দেশের অভ্যন্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় দেশের ৯টি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, আগামী দুই দিনে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং এর সংলগ্ন ভারতীয় উজানে ভারী বৃষ্টির কারণে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী ৭২ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বাড়তে পারে।

এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা ও দুধকুমার নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে, যার ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানিও ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু এলাকায় সতর্কসীমায় পৌঁছাতে পারে। অন্যদিকে, নেত্রকোণার সোমেশ্বরী নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং কংস ও ভুগাই নদীর পানি বেড়ে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সৌদি আরবের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধের ঘোষণা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের

2

চীনে দুর্নীতিবিরোধী অভিযান: ৬ জেনারেলসহ ১৩ শীর্ষ কর্মকর্তা বহিষ্কার

3

দুর্গাপূজায় অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী, টানা পাঁচ দিনের ছুটি

4

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৬

5

আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ

6

ডিজিটাল কর বসালে ইউরোপের পণ্যে ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

7

ঢাকায় রাশিয়ান হাউসে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ‘রাশিয়া পতাকা দিবস’

8

লিগস কাপে মুখোমুখি টলুকা এফসি ও এলএএফসি: মাঠে উত্তাপ ছড়াচ্ছেন সমর্থকরা

9

লিওনকে হারিয়ে ফাইনালে টলুকা, গোল করলেন পেরেইরা ও ভিনাস

10

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর