|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত-বিএনপি ছাড়ার আল্টিমেটাম, নতুন জোট চায় হেফাজত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সমীকরণ মেলাতে কওমি ধারার সব ইসলামী দলকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নিয়েছে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিভিন্ন রাজনৈতিক বলয়ে বিভক্ত হয়ে পড়া দলগুলোকে নিয়ে একটি অভিন্ন ও নতুন রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যেই সংগঠনটির এই নতুন তৎপরতা।

গত ১৬ জুলাই সকালে চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার সাতটি ইসলামী দলের শীর্ষ নেতাদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া দলগুলোকে তাদের বর্তমান রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনা করে নতুন জোটে যুক্ত হওয়ার বিষয়ে আগামী ৩ আগস্টের মধ্যে লিখিত মতামত দিতে বলা হয়েছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে দলগুলোকে বিদ্যমান রাজনৈতিক সমীকরণ তথা জামায়াত ও বিএনপির বলয় বা জোট ছেড়ে আসার এক প্রকার অল্টিমেটাম দেওয়া হয়েছে। যারা এই অভিন্ন প্ল্যাটফর্মে থাকতে চাইবে, তাদের বর্তমান অবস্থান স্পষ্ট করেই আসতে হবে বলে রাজনৈতিক অঙ্গনে এটি বড় ধরণের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কওমি ঘরানার দলগুলো জামায়াতের ১১-দলীয় জোট, বিএনপির রাজনৈতিক বলয় কিংবা স্বতন্ত্র অবস্থানে থেকে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের ভোট ও রাজনৈতিক শক্তি তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। এই বিভক্তির কারণে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তৈরি হওয়া প্রকাশ্য কাদা ছোড়াছুড়ির অবসান ঘটাতেই হেফাজত আমির এই উদ্যোগ নিয়েছেন। হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস ও মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানিয়েছেন, দলগুলোর লিখিত মতামত পাওয়ার পর পরবর্তী বৈঠকে নতুন রাজনৈতিক জোটের চূড়ান্ত কাঠামো ও রূপরেখা ঘোষণা করা হবে, যার মূল লক্ষ্য থাকবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ ভবিষ্যতের জাতীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলার গুঞ্জন,

1

কলম্বিয়ার নতুন ডানপন্থি সরকারকে ১ বিলিয়ন ডলার নিরাপত্তা সহ

2

দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেল মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমি

3

ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতব

4

স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির

5

২০২৬-২৭ অর্থবছরে মেগা বাজেট দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু

6

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির চার জ্যেষ্ঠ নেতার নাম নিয়ে জোর

7

টেকনাফের নাফ নদী থেকে ৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান

8

বিশ্বকাপ ২০২৬: আর্জেন্টিনার মাঝমাঠের প্রাণ জিওভানি লো সেলসোর

9

ফ্রান্স শিবিরে বিশ্বকাপ শুরুর আগেই গৃহদাহ

10

হুথিদের বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে ব

11

টুঙ্গিপাড়ায় ‘৩৬শে জুলাই’ তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫ জনের ব

12

হবিগঞ্জের জান্নাতুলের উচ্চশিক্ষার স্বপ্নপূরণ, পেলেন ৭৪ লাখ ট

13

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে বদল

14

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

15

ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় দেশের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানম

16

৩ বলে শরীফুলের ২ উইকেট শিকার

17

আইভরি কোস্ট বনাম ইকুয়েডর লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

18

ঢাকা-রিয়াদ রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট শুরু করল সৌদি আরবের ন

19

দেশের ৬৪ জেলাকেই রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে: রেলপথ প্রত

20