|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফ্রান্স শিবিরে বিশ্বকাপ শুরুর আগেই গৃহদাহ

ছবি- এএফপি

রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও কাতার বিশ্বকাপের রানার্সআপ দল ফ্রান্সকে চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপেও অন্যতম ‘টপ ফেভারিট’ মনে করা হচ্ছে। রক্ষণ, মিডফিল্ড থেকে আক্রমণভাগ—সবখানেই তারকার ছড়াছড়ি থাকলেও কোচ দিদিয়ের দেশমের সাজানো শিবিরে এখন চরম ‘গৃহদাহ’ ও ‘ইগো সমস্যা’ শুরু হয়েছে। মুন্ডো দেপোর্তিভো, টিওয়াইসি স্পোর্টস ও লেকিপের মতো আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমগুলোর দাবি, টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই ফরাসি শিবিরের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এসেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিস। বিশ্বকাপের মতো মহাযজ্ঞের ঠিক আগে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষেই ব্যক্তিগত কারণ দেখিয়ে যথাক্রমে রিয়াল মাদ্রিদ ও মিউনিখে পাড়ি জমান এমবাপ্পে ও ওলিস। বিশেষ করে এমবাপ্পের তাঁর স্প্যানিশ প্রেমিকার ডাকে সাড়া দিয়ে ক্যাম্প ছাড়া এবং আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের আগে সিনিয়র সতীর্থ এনগোলে কান্তের প্রতি ন্যূনতম সৌজন্য না দেখানোর বিষয়টি ভক্তদের মাঝে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

মাঠের বাইরের এই ‘পিকনিক মুড’ ও খামখেয়ালিপনার পাশাপাশি দলের রণকৌশল ও পজিশন নিয়েও ফরাসি শিবিরে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। দলে প্রথাগত 'নাম্বার টেন' বা প্লে-মেকারের অভাব থাকায় পিএসজি তারকা উসমান দেম্বেলেকে মিডফিল্ডার পজিশনে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কোচ দেশম, যা ব্যালন ডি’অরের দৌড়ে থাকা এই উইঙ্গারকে দারুণ ক্ষুব্ধ করেছে। পছন্দের পজিশন হারিয়ে দেম্বেলে এখন ট্রেনিং ক্যাম্পেই অধিনায়ক এমবাপ্পেকে রক্ষণ ও প্রেসিংয়ে আরও ভূমিকা রাখার প্রকাশ্য ‘উপদেশ’ দিয়েছেন, যা আদতে দুই তারকার পজিশন ও আধিপত্যের দ্বন্দ্বকেই স্পষ্ট করে। অন্যদিকে, ম্যানচেস্টার সিটির প্রতিভাবান প্লে-মেকার রায়ান সের্কি দেম্বেলের চেয়েও ওই পজিশনে কার্যকর হওয়া সত্ত্বেও দেম্বেলে-ওলিসদের ভিড়ে পুরো বিশ্বকাপে তাঁকে বেঞ্চ গরম করতে হতে পারে। তারকাদের এই মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং পজিশন নিয়ে অসন্তোষ সামলে বিশ্বমঞ্চে মাঠে নামার আগে সাজানো ফরাসি গৃহে শান্তি ফেরানোই এখন কোচ দিদিয়ের দেশমের সামনে সবচেয়ে বড় এবং কঠিন চ্যালেঞ্জ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জুবাইদা রহমানের ওয়াশিংটন সফর ও গ্লোবাল কোয়ালিশন সামিট ২০

1

প্রথম দিনেই ৩.৩২ গুণ সাবস্ক্রাইব হলো এলআইসি-র ওএফএস

2

ঈদে টানা ৭ দিনের ছুটি: সরকারি চাকুরিজীবীদের জন্য বড় সুখবর

3

মধ্যপ্রাচ্যে এআই বিপ্লব: সৌদিতে ডেটা-সেন্টার জায়ান্ট কিউএসটি

4

নাটোরের মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাক বিস্ফোরণ

5

কষ্টার্জিত জয়, তবে ঐতিহাসিক অর্জন: সেমিফাইনাল নিয়ে স্কালোনি

6

ব্রাজিল বনাম জাপান: বিশ্বকাপে টিকে থাকার লড়াই, জেনে নিন ম্যা

7

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্পেনের কোচ থাকছেন লুইস দে লা ফুয়েন্ত

8

ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন বার্তা ভারতের, জোর দেওয়া হচ্ছে 'পা

9

বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

10

চট্টগ্রাম বন্যা: দুর্গতদের সহায়তায় এনসিপির বিশেষ রেসপন্স টিম

11

দলীয় সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব: মোহাম্মদ ফরাসউ

12

যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা: দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলে

13

অ্যান্ড্রয়েডের যুগ কি শেষ? হুয়াওয়ের নতুন অপারেটিং সিস্টেম হা

14

বিশ্বকাপের নকআউট পর্বে তীব্র দাবদাহের ঝুঁকি: ফিলাডেলফিয়ায়

15

ভিয়েতনামে নৌকাডুবি: ১৫ ভারতীয় পর্যটকের মর্মান্তিক মৃত্যু

16

রাজধানীতে অবৈধ ব্যাটারি ও অটোরিকশার বিস্তারিত তথ্য চেয়েছে ড

17

বন্দরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ: রিকশাচালক গ্রেফতার

18

সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

19

শিরীন শারমিনের শুনানি ঘিরে আদালতে হট্টগোল: সাংবাদিকদের ওপর ব

20