দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যাদুর্গতদের সহায়তায় সর্বাত্মক পাশে দাঁড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর হেলালের

০ শেয়ার
বন্যাদুর্গতদের সহায়তায় সর্বাত্মক পাশে দাঁড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর হেলালের
ছবি: সংগৃহীত

টানা ভারি বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে সৃষ্ট বন্যার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে তিনি স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • টানা কয়েকদিনের ভারি বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বন্যা ও জলাবদ্ধতায় বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
  • ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিপাতে সৃষ্ট এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তিনি সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন।
  • বুধবার (৮ জুলাই) এ বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. রেজুয়ান খান।

টানা কয়েকদিনের ভারি বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বন্যা ও জলাবদ্ধতায় বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ৪২ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিপাতে সৃষ্ট এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তিনি সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন।

বুধবার (৮ জুলাই) এ বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. রেজুয়ান খান। এর আগে মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্ভূত পরিস্থিতির সার্বিক তদারকি করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে দিকনির্দেশনা দিয়েছেন।

ভিডিও বার্তায় মীর হেলাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, তরুণ সমাজ এবং জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে দুর্গতদের খাদ্য, বস্ত্র ও আশ্রয় নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানান। দুর্যোগপূর্ণ এই সময়ে ধৈর্য ধারণ করার পাশাপাশি সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য যে, ভারি বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের জনজীবন স্থবির হয়ে পড়েছে। ট্রেন ও বিমান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ির অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আগামী শুক্রবার পর্যন্ত বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীনের এই নির্দেশনার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সৌদি আরবে একের পর এক হামলা, যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের ভ্রমণ সতর্কতা

2

টাঙ্গাইলে ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪

3

দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮১০

4

হোলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্য ও সংহতির অঙ্গীকার

5

ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে বৃহস্পতিবার বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

6

ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে মার্কিন প্রেসিডেন্টরা

7

টানা দুই দফায় সোনার দাম বাড়ল ৬,৫৯০ টাকা: নতুন দাম ও বিস্তারিত

8

স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা প্রাইভেসি ডিসপ্লে ফিচার ও দাম

9

পা ভেঙে ক্যারিয়ার ঝুঁকিতে কোনে

10

অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম বানান ভুল করায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, ববিতে সমালোচনার ঝড়