|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় দেশের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় দেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় মাদ্রাসার প্রাঙ্গণে এই বৈঠক শুরু হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৭০ জন বিশিষ্ট আলেমেদ্বীন অংশগ্রহণ করছেন। বৈঠকে ধর্মীয় শিক্ষার উন্নয়ন, কওমি মাদ্রাসার সার্বিক পরিস্থিতি এবং জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরে তার সঙ্গে আরও উপস্থিত রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল এবং উত্তর চট্টগ্রামের স্থানীয় সংসদ সদস্যসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এর আগে রোববার বিকেলে হেলিকপ্টারযোগে ফটিকছড়িতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সরাসরি বাবুনগর মাদ্রাসায় যান। সেখানে তিনি হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে এই মতবিনিময় সভায় যোগ দেন। বাবুনগর মাদ্রাসার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী পাশের হাটহাজারী উপজেলায় যাবেন এবং সেখানে অবস্থিত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে। কওমি আলেমদের সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের এই উচ্চপর্যায়ের বৈঠক রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিক

1

নাটোরের লালপুরে খেলায় অতিথি না করায় ছাত্রদল নেতার বিরুদ্ধে

2

জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালের রেসে ভারত

3

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টু: বৃষ্টির কারণে বিলম্বিত সংযুক

4

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

5

তরুণদের ‘বিসিএস ডিজিজ’ থেকে বের হতে হবে: জাহেদ উর রহমান

6

হরমুজ প্রণালিতে আটকা ছয় হাজার নাবিক: গভীর উদ্বেগে আন্তর্জাতি

7

টেকনাফের নাফ নদী থেকে ৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান

8

আইপিএল ২০২৬ পয়েন্ট টেবিল: চেন্নাইকে উড়িয়ে শীর্ষে রাজস্থান রয়

9

ইনফান্তিনোর প্রতি আস্থা হারিয়ে সমর্থন প্রত্যাহারের পথে কনকাক

10

লন্ডনে শুটিংয়ের ফাঁকে ভক্তের ক্যামেরায় ধরা পড়লেন শাহরুখ খান,

11

দেশের স্বার্থ রক্ষা করাই ছিল সফরের মূল লক্ষ্য: সংসদে প্রধানম

12

বিশ্বকাপ ফাইনালে ১১টি ঐতিহাসিক রেকর্ডের সামনে লিওনেল মেসি!

13

ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হ

14

হরমুজ প্রণালিতে অস্থায়ী নৌপথ চালু নিয়ে চুক্তির কাছাকাছি ইরা

15

ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে হবে: কৃষিমন্ত্রী

16

দুর্নীতিবাজদের অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফেরাতে ৫০০ ও ১০০০ টাক

17

টটেনহ্যামের জার্সিতে অভিষেকেই বাজিমাত মাতেউস ফার্নান্দেজের,

18

লা লা ল্যান্ডের ১০ বছর পূর্তি: রায়ান গসলিংয়ের ইচ্ছায় সংশোধন

19

বাঁশখালীতে বন্যার পানি কমলেও ত্রাণ সংকটে মানবেতর জীবন যাপন

20