|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এস্পোসিতো

জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর আলোচিত চরিত্র ‘গাস ফ্রিং’ খ্যাত প্রখ্যাত হলিউড অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে সৌদি আরবে একটি বড় বাজেটের সিনেমার শুটিংয়ে অবস্থানকালে তিনি আনুষ্ঠানিকভাবে মুসলিম হন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।

তুর্কি আল-শেখের ভাষ্যমতে, সৌদি আরবের স্থানীয় সংস্কৃতি, জনগণের আতিথেয়তা, ভাতৃত্ববোধ এবং শুটিং সেটে মুসলিম সহকর্মীদের সাথে নিবিড়ভাবে সময় কাটানোর পর এস্পোসিতো ইসলামের প্রতি আকৃষ্ট হন। পরবর্তীতে তিনি শাহাদা (কালেমা) পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন। ইসলাম গ্রহণের পর তাকে শুটিং ইউনিটের সদস্যদের সঙ্গে মসজিদে নামাজ আদায় করতেও দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৬ বছর বয়সী এই অভিনেতা অত্যন্ত বিনম্রভাবে সহকর্মীদের সঙ্গে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন। ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে তার ভক্তদের মধ্যে ব্যাপক ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি সৌদি আরবের বিনোদন জগতের প্রজেক্ট ‘৭ ডগস’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামগঞ্জে ছাত্র নিহতের ঘটনায় মায়ের বিলাপ

1

ঢাকার আদালতে বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া ‘কোর্ট ম্যারেজ’

2

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ

3

ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের মোদির ঘোষণার পর শিক্ষামন্ত্রীর পদত

4

‘পদত্যাগ করছেন’ পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

5

জেন-জি বিক্ষোভ: সরকারের কাছে ৫ দফা দাবি পেশ রাহুল গান্ধীর

6

যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক শান্তিচুক্তি

7

তাপদাহে মাতল সুরের উৎসব

8

সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়াতে সরকারের ওপর ব্যবসায়ীদের চ

9

এইচএসসি পরীক্ষার সকালে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে কলেজছাত্রীর

10

ঢাকার আকাশ মেঘলা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস

11

প্রাণ গ্রুপে সেলস ম্যানেজার নিয়োগ

12

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে দুই সন

13

সিটির দাবি মেনে বড় অঙ্কের বিনিময়ে রদ্রিকে পাওয়ার পথে বার্সেল

14

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নুর মৃত্যুতে মির্জা

15

সংগীতই সেতুবন্ধন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন মাত্র

16

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা হয়নি, মধ্যস্থতা করছে পাকি

17

মৃত ব্যক্তির পুনরায় বিবাহ রেজিস্ট্রেশন: গাইবান্ধার চাঞ্চল্য

18

ফিফা সভাপতি ইনফান্তিনোকে সমর্থন প্রত্যাহার ওয়েলসের

19

জিন্দেগি না মিলেগি দোবারা ২ : ফিরছে তিন বন্ধুর গল্প

20