দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাভারে এমপির স্ত্রীকে গভর্নিং বডির সভাপতি করার আদেশ হাইকোর্টে স্থগিত

০ শেয়ার
সাভারে এমপির স্ত্রীকে গভর্নিং বডির সভাপতি করার আদেশ হাইকোর্টে স্থগিত
সংগৃহীত ছবি

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থানীয় এমপির স্ত্রীকে সভাপতি করার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
  • সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
  • একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডির (সংশোধিত) সংবিধি ২০১৯-এর ৭ ধারা এবং সভাপতি পরিবর্তনের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডির (সংশোধিত) সংবিধি ২০১৯-এর ৭ ধারা এবং সভাপতি পরিবর্তনের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৪ এপ্রিল দুই বছরের জন্য কলেজটির গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পেয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ২৪ এপ্রিল। কিন্তু মেয়াদ শেষের আট মাস আগেই গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক আদেশে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একচ্ছত্র ক্ষমতার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। আদালতে রিট আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার নূর উল মতিন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত, কমল দাম

2

ইরানের নতুন নেতাকে নিয়ে ট্রাম্পের সন্দেহ: মধ্যপ্রাচ্যে তুঙ্গে উত্তেজনা!

3

মেসিকে বিয়ে করতে চাওয়া ১০০ বছর বয়সী সেই ভক্ত কে?

4

প্রেসিডেন্ট পদে লড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

5

ফ্রান্স বনাম ইতালি প্রেডিকশন: নেশনস লিগে আজ রাতে কে জিতবে?

6

ঝটিকা মিছিল থেকে অনলাইন তৎপরতা, পুলিশের ভেতরের যোগসাজশও খুঁজছে সরকার

7

কেন আর্জেন্টিনা ‘আলবিসেলেস্তে’ আর ব্রাজিল ‘সেলেসাও’? নামের পেছনের ইতিহাস

8

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস, জয়হীন ক্লপ

9

চট্টগ্রামে পুলিশের জোড়া সাফল্য: ১৪টি চোরাই বাইক ও ১১ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

10

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে