|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলায় জিরো টলারেন্স: সরাসরি চাকরিচ্যুতির হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যেখানেই অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, সেখানে দায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এমনকি বদলি বা স্থানান্তরের মতো লঘু ব্যবস্থা নয়, বরং সরাসরি চাকরিচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৪ জুলাই) নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতির’ ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, কাজ করতে হবে শতভাগ সততার সঙ্গে। কোনো ধরনের ঘুস বা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। এই খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মন্ত্রী জানান, সরকার দেশজুড়ে স্বাস্থ্যসেবার আমূল সংস্কারের পরিকল্পনা নিয়েছে। এর আওতায় প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে থাকা কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কার করে সেখানে পর্যাপ্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পরিবারের পরিকল্পনা কেন্দ্রগুলোকে আরও আধুনিক ও উন্নত করার পাশাপাশি এই বছরেই স্বাস্থ্য খাতে একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাজেট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের বাজেট একটি আদর্শিক বাজেট, যা বাস্তবায়ন করা হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য।

অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠ্যবই বিতরণে শৃঙ্খলা আনতে পেপার মিল ও প্রিন্টারদের মধ্যে হ

1

রাজস্ব প্রশাসনে বিনিয়োগ ব্যয় নয়, সর্বোচ্চ প্রতিদান: এনবিআ

2

ফাইনালে কীভাবে মেসিকে আটকে বিশ্বচ্যাম্পিয়ন হলো স্পেন

3

হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট

4

ম্যানচেস্টার সিটির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন ফিল

5

লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈ

6

ইরানের জয় মুসলিম উম্মাহর বিজয়: হামাস লিডারশিপ কাউন্সিলের প্র

7

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে আব্দুন নাসের খানের নিয়োগ

8

হুথিদের অবরোধের মধ্যেও বাব আল-মান্দেবে নিরাপদে চলাচল করছে চী

9

৫ আগস্ট ঢাকায় সমাবেশ ও গণমিছিলের ঘোষণা ইসলামী আন্দোলনের

10

ডারউইন টেস্টে বিপর্যয়ে অস্ট্রেলিয়া: দ্রুত উইকেট হারিয়ে ধুঁকছ

11

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

12

মধুপুরে সংঘবদ্ধ ধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

13

১০ জনের দল নিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র: ২৪ বছরের অপেক্ষার অ

14

সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়াল

15

আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: লাইনআপ, র‍্যাংক ও ম্যাচ প্রেডিকশ

16

আন্তর্জাতিক পেমেন্ট সহজ করতে স্ট্রাইপের সঙ্গে চুক্তিবদ্ধ হলো

17

ইরানের নৌ-কমান্ডার আলিরেজা তাংসিরির মৃত্যু ও মার্কিন যুদ্ধের

18

দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রেকর্ড ১৬ লাখ টন ডিজেল

19

ব্যান্ডরোল অপচয়ের নামে বিএটিবির সাড়ে ২৩ কোটি টাকার রাজস্ব

20