|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

দোকানের ভেতরের আবাসিক কক্ষে ৭ জন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকানে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সবার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই দোকানের ভেতরের আবাসিক কক্ষে ৭ জন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ করে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা ৬ জন ঘটনাস্থলেই মারা যান। অগ্নিকাণ্ডে গুরুতর আহত অপর একজনকে দ্রুত উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় ইতোমধ্যে নিশ্চিত করা গেছে। তারা হলেন—মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)। তবে বাকি দুইজনের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কুরুগেশ্বর এলাকার বাসিন্দা।

প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিবিড় তদন্ত শুরু করেছে। প্রবাসীদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিসহ দেশে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী ও সামাজিক সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, এর আগেও দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। ২০১৮ সালের ২০ অক্টোবর নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে একটি দোকানে আগুনে ফেনীর একই পরিবারের তিনজনসহ চার বাংলাদেশি মারা যান। এছাড়া ২০২৪ সালের ৩০ অক্টোবর কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারম্যারিটজবার্গের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে আরও দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝ আকাশে কাছাকাছি চলে এসেছিল ট্রাম্পের ‘মেরিন ওয়ান’ ও যাত্র

1

বিয়ের আনন্দ বিষাদে রূপ: কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে,

2

চট্টগ্রামে বৃষ্টির কারণে রেললাইনে পানি, আটকে আছে পর্যটক এক্স

3

অ্যান্ড্রয়েডের যুগ কি শেষ? হুয়াওয়ের নতুন অপারেটিং সিস্টেম হা

4

টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ড বনাম স্

5

জর্ডানকে হারিয়ে আলজেরিয়ার জয়

6

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে: প্রত

7

হরমুজ সংকট নিরসনে মঙ্গলবার কাতারে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

8

ইসরাইলের পারমাণবিক হামলার আশঙ্কা ছিল সিনওয়ারের, ফাঁস হওয়া নথ

9

৩১ মার্চ বিশ্বকাপের ভাগ্য পরীক্ষা: প্লে-অফ ফাইনালে লড়বে ১২ দ

10

আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই: অস্ট্রিয়া কোচ

11

আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ন

12

স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু: মর্গে লাশ রেখে পলাতক স্বাম

13

এসএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও গণিতে, পাসের শীর্ষে আইসিটি

14

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে লিথুয়ানিয়ার

15

বিমান ভাড়া আরও ২৫ হাজার টাকা কমানো হয়েছে: হজ ও ওমরাহ মেলায়

16

জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসল

17

সাভারে পুলিশের ওপর হামলা: গ্রেফতার ২৪

18

Box Office Hit Chinese Animation Niu Lai Success Story

19

বিএনপি সরকারের বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি

20