|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদে যানজট রোধে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ: ডিএমপি কমিশনার

আসন্ন ঈদুল ফিতরে রাজধানী ঢাকার যানজট নিয়ন্ত্রণে ঈদের আগের ও পরের নির্দিষ্ট কয়েকদিন ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। শনিবার (১৪ মার্চ) গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি ট্রাফিক ব্যবস্থাপনার এই সিদ্ধান্তের কথা জানান।

ডিএমপি কমিশনার ঈদ যাত্রাকে সহজ করতে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, রাস্তায় কোনোভাবেই লক্কড়ঝক্কড় বা ফিটনেসবিহীন বাস নামতে দেওয়া হবে না। যাত্রীদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার জন্য প্রতিটি টার্মিনালে বিশেষ ‘হেল্প ডেস্ক’ স্থাপন করা হয়েছে। যাত্রী সেবা ও শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ঘোষণা দেন তিনি।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি আরও জানান, যাত্রীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনালগুলোতে কাউন্টার টেরোরিজম ইউনিট, র‍্যাব এবং সাদা পোশাকে পুলিশ সার্বক্ষণিক মোতায়েন থাকবে। পরিবহন খাতে বিশৃঙ্খলা রোধ এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে তিনি সতর্ক করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে ৬ মাসে ৭ শতাধিক বেসামরিক হত্যা

1

দুই প্রধানমন্ত্রী কথা বললে সব সমস্যার সমাধান হয়ে যায়: ভারতীয়

2

যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম: বিদায় নিল

3

৪৩তম বিসিএসে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ

4

বিশ্বকাপ ২০২৬: রাউন্ড অব ৩২-এ ইংল্যান্ডের মুখোমুখি ডিআর কঙ্গ

5

‘দুঃস্বপ্নের মতো দুই দিন’: দুবাইয়ে বিস্ফোরণের আতঙ্কে নির্ঘুম

6

ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন রাষ্ট্

7

ডেঙ্গু রোগীদের জন্য যে ২ নিয়ম মেনে চলা জরুরি: চিকিৎসকদের পরা

8

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৬, মামলা ৫৭

9

কমুলাস মিডিয়ার বড় ছাঁটাই: ৯৯এক্স (99X) রেডিওর অন-এয়ার স্টা

10

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

11

সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল

12

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন শিক্ষার্থীদের বিক্ষোভ

13

জার্মানি বনাম কিউরাসাও লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

14

দুর্নীতির দায়ে গ্রেফতার শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান ওয়া

15

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩

16

তেহরানে খামেনির প্রথম জানাজা: শেষ শ্রদ্ধায় মানুষের ঢল

17

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত

18

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত: ২৯ আরোহীর সবার মৃত্যুর

19

সদর দপ্তরের দাবিতে ফটিকছড়িতে টানা দ্বিতীয় দিনের হরতাল, অচল

20