দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী পদে থাকতে চান নেতানিয়াহু,

০ শেয়ার
প্রধানমন্ত্রী পদে থাকতে চান নেতানিয়াহু,

ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠন নিয়ে জটিল রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এর মধ্যেই প্রধানমন্ত্রী পদে বহাল থেকে বৃহত্তর জাতীয় সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সংক্ষেপে মূল তথ্য
  • ইসরায়েলে নতুন সরকার গঠন প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও জটিলতা চরমে পৌঁছেছে।
  • গত সপ্তাহের নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় শুরু হয়েছে নানামুখী জোট গঠনের প্রক্রিয়া।
  • এমন পরিস্থিতিতে বৃহত্তর ও শক্তিশালী সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


ইসরায়েলে নতুন সরকার গঠন প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও জটিলতা চরমে পৌঁছেছে। গত সপ্তাহের নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় শুরু হয়েছে নানামুখী জোট গঠনের প্রক্রিয়া। এমন পরিস্থিতিতে বৃহত্তর ও শক্তিশালী সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নতুন এই সরকারেও তিনি প্রধানমন্ত্রী হিসেবেই নেতৃত্ব দিতে চান।

সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লিকুদ পার্টির প্রধান নেতানিয়াহু জানান, সন্ত্রাসবাদকে সমর্থন করে না,এমন যেকোনো দলের সঙ্গেই বৃহত্তর সরকার গঠনে আলোচনা করতে তাঁরা প্রস্তুত।

নেতার অবস্থান ও জনসমর্থনের দাবি: পোস্টে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের ইহুদি জনগণের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ অংশ লিকুদ পার্টিকে দেশের বৃহত্তম দল হিসেবে বেছে নিয়েছে এবং তাঁকে পুনরায় সরকার পরিচালনার দায়িত্ব দেওয়ার পক্ষেই রায় দিয়েছে। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলি জনগণ এমন কোনো সরকার দেখতে চায় না যা আরব দল ‘রা’আম’ এবং ‘জয়েন্ট লিস্ট’-এর ওপর নির্ভরশীল থাকে। প্রথম দিন থেকেই একটি বৃহত্তর জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

বিরোধী শিবিরের তৎপরতা ও আসন বিন্যাস: এদিকে নেতানিয়াহুর পথ কঠিন করতে একাট্টা হচ্ছে বিরোধী দলগুলো। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল ‘টুগেদার’, ইয়ার গোলানের ‘ডেমোক্র্যাটস’ এবং আভিগদর লিবারম্যানের ‘ইসরাইল বেইতেনু’ পার্টি সরকার গঠনের ম্যান্ডেট দেওয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে গাদি আইজেনকটের নাম সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে।

বিরোধী দলগুলোর সমর্থন নিয়ে বর্তমানে আইজেনকটের পক্ষে রয়েছে ৪৮ জন আইনপ্রণেতা। এর সঙ্গে আরবভিত্তিক দুটি পার্লামেন্টারি দল সমর্থন যোগ করলে ১২০ সদস্যবিশিষ্ট নেসেটে তাঁর সমর্থক সংসদ সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৬৭টিতে। পক্ষান্তরে, গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন, বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে কোনো পক্ষই নিজস্ব বলে জাদুকরী সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) নিশ্চিত করতে পারেনি।

প্রেসিডেন্টের ভূমিকা ও শর্ত: প্রেসিডেন্টের কাছে নাম সুপারিশ করলেই সরকার গঠন নিশ্চিত হয়ে যায় না। উদাহরণস্বরূপ, লিবারম্যান সাফ জানিয়ে দিয়েছেন যে, আরব দলগুলোর সরাসরি সমর্থনে গঠিত কোনো জোটে তিনি অংশ নেবেন না।

আগামী বুধবার থেকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দুই দিনের ধারাবাহিক আলোচনা শুরু করবেন। এই আলোচনা শেষেই তিনি পরবর্তী সরকার গঠনের জন্য উপযুক্ত কোনো এক আইনপ্রণেতাকে আনুষ্ঠানিক দায়িত্ব প্রদান করবেন।


ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ডলারের দুর্বলতা ও হরমুজ প্রণালির উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী

2

দেশে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ৮০০

3

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে দম্পতি ও ৭ মাসের ভ্রূণের মরদেহ উদ্ধার

4

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে পথচারী নিহত, আহত ৪

5

শিক্ষা সচল রাখতে অভিভাবক ও শিক্ষকদের মতামত নেবে সরকার: ববি হাজ্জাজ

6

সবার জন্য ব্যবসার সুযোগ তৈরির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

7

ঝুম বৃষ্টি আর গরম খিচুড়ির জমজমাট আয়োজন: বাঙালির বর্ষার দিনের স্বাদের গল্প

8

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিল অবৈধ: হাইকোর্ট

9

সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইনে তেল পরিবহন বেড়ে ৫৮ লাখ ব্যারেল

10

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন