|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনি দায়িত্বে নিহতের পরিবার পাবে ১০ লাখ টাকা: ইসি

 জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনসহ ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রমে দায়িত্ব পালনকালে নিহত, আহত বা অসুস্থ হওয়া কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বড় অংকের আর্থিক অনুদানের নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। ‘নির্বাচনে ও ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত কার্যক্রমে দায়িত্ব পালনকালে আর্থিক সহায়তা/অনুদান প্রদান নীতিমালা-২০২৬’ শীর্ষক এই নতুন নিয়মটি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে দেশজুড়ে কার্যকর হবে।

এই নীতিমালার আওতায় নির্বাচনি দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের হামলা বা দুর্ঘটনায় কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হলে তার পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবেন। এছাড়া, গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে সর্বোচ্চ ৪ লাখ টাকা, সাময়িকভাবে অক্ষম হলে ২ লাখ টাকা এবং সাধারণ আহতদের ক্ষেত্রে আঘাতের ধরন বিবেচনায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি, দায়িত্ব পালনকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে মারা গেলে পরিবার পাবে ৬ লাখ টাকা এবং গুরুতর অসুস্থতায় স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ৩ লাখ টাকা অনুদান নির্ধারণ করা হয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসার জন্য সর্বোচ্চ ৭ লাখ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মৃত কর্মকর্তা-কর্মচারীর পরিবারের পক্ষে তাঁর স্বামী বা স্ত্রী (একাধিক স্ত্রী থাকলে সমান বণ্টন) আবেদন করতে পারবেন। তারা জীবিত না থাকলে অনূর্ধ্ব ২৫ বছর বয়সী পুত্র বা অবিবাহিত কন্যা এবং সন্তান না থাকলে বাবা-মা কিংবা ভাই-বোন এই অনুদানের জন্য বিবেচিত হবেন। আর্থিক সহায়তার জন্য যেকোনো দুর্ঘটনা, অসুস্থতা বা মৃত্যুর ঘটনার সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসাপত্র, উত্তরাধিকার সনদ ও জাতীয় পরিচয়পত্রসহ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের মাধ্যমে ইসি সচিব বরাবর আবেদন পাঠাতে হবে।

প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই ও চূড়ান্ত সুপারিশের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে যুগ্মসচিবের (নির্বাচন ব্যবস্থাপনা-১) নেতৃত্বে ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রতি অর্থবছরে অন্তত দুইবার বৈঠক করে আবেদনের সত্যতা ও অনুদানের পরিমাণ নির্ধারণ করে কমিশনের অনুমোদন সাপেক্ষে তা দ্রুত বিতরণের ব্যবস্থা করবে। নির্বাচনি দায়িত্ব পালনকালে ঝুঁকির মুখে থাকা মাঠপর্যায়ের কর্মীদের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা দেওয়াই এই নীতিমালার মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে ফাটল: ঝুকি নিয়েই চলছে চিক

1

কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ: এআই কি মানবসভ্যতার জন্য হুমকি?

2

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৬, মামলা ৫৭

3

ইতিহাসের পদধ্বনি ও এক নতুন মহাকাব্য: আর্জেন্টিনা-ইংল্যান্ড স

4

ঋণখেলাপি অভিযোগে বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করল

5

আসিয়ান হুন্দাই কাপ: তিমুর-লেস্তেকে হারিয়ে প্রথম জয়ের লক্ষ্য

6

গোলবন্যায় লিগ এমএক্স অল-স্টারসকে হারালো এমএলএস অল-স্টারস

7

আলিম পরীক্ষার সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

8

দেশে হাম ও এর উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল ল

9

চিকিৎসক সংকটে চরফ্যাশনের ৬ লাখ মানুষের স্বাস্থ্যসেবা: ৪২ পদে

10

রাজস্থান রয়্যালসের শেয়ার থেকে ৪৫০ কোটি টাকা পাচ্ছে শেন ওয়

11

নেতানিয়াহুর নীতিতে ঝুঁকিতে ইসরাইল

12

জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের পদ থাকছে কি না: আইনি

13

বিশ্বকাপে জাপানের ঐতিহাসিক জয়

14

জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউ

15

জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংস উদ্ধার, আটক ৫ জনের কারাদণ্ড

16

বিশ্বকাপ ২০২৬: ইয়িলদিজ ও চালহানোগ্লুর ফিটনেস নিয়ে চিন্তিত তু

17

পাঁচ মাসের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিবাচক মোড়

18

বিশ্বকাপ ফাইনালের পর কাতারে আবারও মুখোমুখি হতে পারে স্পেন-আর

19

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

20