|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

পরিদর্শনে 'না', যুক্তরাষ্ট্রকে শর্ত ইরানের

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকারের বিষয়টি এখন ওয়াশিংটনের সাথে একটি চূড়ান্ত চুক্তির শর্তের ওপর নির্ভর করছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্টভাবে জানিয়েছেন, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সাথে একটি সফল ও চূড়ান্ত সমঝোতার পরেই কেবল পরিদর্শনের বিষয়টি বিবেচনা করা হবে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করার মতো বাস্তব পদক্ষেপ গ্রহণ না করলে পরিদর্শনের কোনো সুযোগ নেই।

সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনার পর এই কড়াকড়ি অবস্থান নতুন কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সুইজারল্যান্ডে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাথে কোনো ইরানি কর্মকর্তা বৈঠক করেননি। যদিও রাফায়েল গ্রোসি আশাবাদী যে, যেকোনোভাবেই হোক আজ হোক বা কিছুদিন পরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শন কার্যক্রম নিশ্চিতভাবেই সম্পন্ন হবে।

বিশ্লেষকদের মতে, ইরানের এই অনড় অবস্থান তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনার প্রধান মেরু হয়ে দাঁড়িয়েছে। পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা এবং নিষেধাজ্ঞার বেড়াজাল এই দুই বিষয়ের সংঘাতই এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে কার্যকর কোনো উদ্যোগ না আসা পর্যন্ত ইরান যে পরিদর্শকদের ছাড় দিচ্ছে না, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার।

এখন আন্তর্জাতিক মহলের নজর এখন তেহরান ও ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। পরিদর্শনের দাবি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কোনো মধ্যপন্থা বের হয় কি না, সেটাই দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা: শত কোটি টাকা

1

বার কাউন্সিলের নতুন অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকো

2

ভৈরবে গ্রিস প্রবাসীর স্ত্রীর একসঙ্গে তিন সন্তানের জন্ম

3

গাজা যুদ্ধবিরতি: ট্রাম্পের ১৫ দফার রোডম্যাপ প্রকাশ ‘বোর্ড অব

4

আজ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান: একান্ত ঘরোয়া আয়োজনে নতুন

5

দুই সপ্তাহে স্বর্ণের সর্বনিম্ন দাম

6

সারা দেশে ভারি বৃষ্টির আভাস: চট্টগ্রাম ও সিলেটে অতি বর্ষণের

7

সীতাকুণ্ডে মৃত্যুঞ্জয়ী লড়াই শেষে চিরবিদায় নিল সেই শিশুটি

8

অস্ট্রেলিয়া ম্যাচের আগে অনুশীলনে ফিরলেন মোহাম্মদ সালাহ

9

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে চীনের উদ্বেগ

10

ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযানে ৪৭০ জন গ্রেফতার ও ৪০ মামলা

11

এমবাপে বনাম ইয়ামাল: বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি ফ্

12

মুমিনুলের দারুণ ফিফটি: জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে শক্

13

মিয়ানমারের সাগাইংয়ে বৌদ্ধ বিহারে বিমান হামলায় ১৪ জন নিহত

14

জাতি-ধর্ম-রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার পাশে রয়েছে সরকার:

15

যুক্তরাষ্ট্রর ভিসা নীতিতে বড় পরিবর্তন: ৫০ দেশের নাগরিকদের জন

16

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব আল

17

২০ বছর ধরে লাইসেন্স ছাড়াই চলছে স্টার সিনেপ্লেক্স: অভিযানে চা

18

শিক্ষাখাতে ইতিহাসের রেকর্ড বাজেট

19

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় পাকিস্তানের নেতৃত্ব: শাহবাজ শরিফ

20