দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে এফিডেভিটের মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন তরুণ হৃদয় কুমার দাস

০ শেয়ার
বরিশালে এফিডেভিটের মাধ্যমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন তরুণ হৃদয় কুমার দাস

বরিশালে আইনগত প্রক্রিয়া ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এফিডেভিটের মাধ্যমে স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হৃদয় কুমার দাস। ধর্মান্তরিত হওয়ার পর তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন মো. আব্দুল্লাহ আল রাকিব।

সংক্ষেপে মূল তথ্য
  • বরিশালে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ও স্বেচ্ছায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হৃদয় কুমার দাস নামের এক যুবক।
  • বর্তমানে তিনি নিজের নাম পরিবর্তন করে মো. আব্দুল্লাহ আল রাকিব নাম ধারণ করেছেন।
  • বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সম্পন্ন করা হলফনামা সূত্রে এই তথ্য জানা গেছে।


বরিশালে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ও স্বেচ্ছায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হৃদয় কুমার দাস নামের এক যুবক। বর্তমানে তিনি নিজের নাম পরিবর্তন করে মো. আব্দুল্লাহ আল রাকিব নাম ধারণ করেছেন।

বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সম্পন্ন করা হলফনামা সূত্রে এই তথ্য জানা গেছে।

পরিচয় ও ঠিকানা: হলফনামার তথ্য অনুযায়ী, নবনামকৃত মো. আব্দুল্লাহ আল রাকিবের জন্মসূত্রে পূর্বের নাম ছিল হৃদয় কুমার দাস এবং তাঁর জন্ম তারিখ ১ নভেম্বর ২০০১। তাঁর পিতার নাম কৃষ্ণ কান্ত দাস ও মাতার নাম মালতী রানী দাস; যাঁদের মূল বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পূর্ব মহেশপুর (দাস বাড়ি) এলাকায়। তবে বর্তমানে তিনি বরিশাল কোতোয়ালী থানাধীন হাওয়া কুঞ্জ, ধোপা বাড়ির মোড়, গোরস্থান রোড এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।

ইসলাম গ্রহণের কারণ ও আইনি প্রক্রিয়া: হলফনামায় তিনি ঘোষণা দিয়েছেন যে, জন্মসূত্রে সনাতন ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করলেও শৈশব থেকেই ইসলামের নিয়ম-নীতি ও আচার-আচারণের প্রতি তাঁর বিশেষ অনুরাগ ছিল। দীর্ঘ সময় ধরে ইসলাম ধর্ম সম্পর্কে পড়াশোনা ও খোঁজখবর নিয়ে তিনি একে সত্য ও সঠিক ধর্ম হিসেবে উপলব্ধি করেন।

পরবর্তীতে বিজ্ঞ নোটারি পাবলিক ও বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট সশরীরে উপস্থিত হয়ে কারোর প্ররোচনা ছাড়াই সম্পূর্ণ স্বাধীন ও সুস্থ মস্তিষ্কে ইসলাম ধর্ম গ্রহণের এই ঘোষণা প্রদান করেন তিনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইনানীতে অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিজম বোর্ডকে নির্দেশ

2

প্রতিশ্রুতি রক্ষা না করলে মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

3

আগামীকাল সকাল ১০টায় প্রকাশিত হবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের ফলাফল

4

রেকর্ড দরপতন ইরানি মুদ্রার: ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিযাল

5

পিয়ংইয়ংয়ে ড্রোন পাঠিয়ে ৩০ বছরের কারাদণ্ডে সাবেক প্রেসিডেন্ট ইউন

6

ফুটবল থেকে বিদায় কবে? মুখ খুললেন লিওনেল মেসি

7

টানা ভারী বৃষ্টিতে ফের জলাবদ্ধতার কবলে পড়ার শঙ্কা রাজধানী ঢাকার

8

বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ফিরলেন মেসি, কলম্বাসের সঙ্গে ড্রয়ে পয়েন্ট হারাল মায়ামি

9

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ প্রিভিউ

10

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: শিমরাইলের পথসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান