দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বপ্নের হলিউড সিনেমায় বাবা থালাপতি বিজয় ও জেসন স্টেথামকে চান ছেলে জেসন সঞ্জয়

০ শেয়ার
স্বপ্নের হলিউড সিনেমায় বাবা থালাপতি বিজয় ও জেসন স্টেথামকে চান ছেলে জেসন সঞ্জয়

উদীয়মান পরিচালক ও থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয় এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সুযোগ পেলে তিনি হলিউড প্রজেক্টে বাবা ও অ্যাকশন তারকা জেসন স্টেথামকে একসঙ্গে দেখতে চান।

সংক্ষেপে মূল তথ্য
  • তামিল সিনেমার মেগাস্টার এবং বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে নিয়ে নিজের একটি স্বপ্নের কথা প্রকাশ করেছেন তার ছেলে ও উদীয়মান পরিচালক জেসন সঞ্জয়।
  • সম্প্রতি ‘বিহাইন্ডউডস টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেসন জানান, ভবিষ্যতে কোনো হলিউড প্রজেক্ট তৈরি করার সুযোগ পেলে সেখানে তিনি বাবা থালাপতি বিজয়ের বিপরীতে হলিউডের বিখ্যাত অ্যাকশন হিরো জেসন স্টেথামকে দেখতে চান।
  • সাক্ষাৎকারে জেসনকে প্রশ্ন করা হয়েছিল হলিউড তারকা জেসন স্টেথাম যদি কখনো তামিল সিনেমার কোনো তারকার সঙ্গে কাজ করতে চান, তবে তিনি কাকে বেছে নেবেন? এক মুহূর্তও না ভেবে জেসন সঞ্জয় উত্তর দেন, ‘আমার বাবা (বিজয়)।

তামিল সিনেমার মেগাস্টার এবং বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে নিয়ে নিজের একটি স্বপ্নের কথা প্রকাশ করেছেন তার ছেলে ও উদীয়মান পরিচালক জেসন সঞ্জয়। সম্প্রতি ‘বিহাইন্ডউডস টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেসন জানান, ভবিষ্যতে কোনো হলিউড প্রজেক্ট তৈরি করার সুযোগ পেলে সেখানে তিনি বাবা থালাপতি বিজয়ের বিপরীতে হলিউডের বিখ্যাত অ্যাকশন হিরো জেসন স্টেথামকে দেখতে চান।

সাক্ষাৎকারে জেসনকে প্রশ্ন করা হয়েছিল হলিউড তারকা জেসন স্টেথাম যদি কখনো তামিল সিনেমার কোনো তারকার সঙ্গে কাজ করতে চান, তবে তিনি কাকে বেছে নেবেন? এক মুহূর্তও না ভেবে জেসন সঞ্জয় উত্তর দেন, ‘আমার বাবা (বিজয়)। এটি দারুণ একটি কোলাবরেশন হবে।’ অবশ্য রসিকতা করে তিনি এও বলেন যে, তার এই মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ট্রোল বা মিম তৈরি হতে পারে।

অভিনয়ে না এসে কেন চলচ্চিত্র নির্মাণের পথ বেছে নিলেন এমন প্রশ্নের জবাবে জেসন জানান, শৈশব থেকেই সিনেমার সেটে বড় হওয়ার কারণে তার মধ্যে এই মাধ্যমটির প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। ছোটবেলায় প্রথমে পাইলট এবং পরবর্তীতে ক্রিকেটার হওয়ার ইচ্ছা থাকলেও একাদশ-দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় তার সিনেমা তৈরির ঝোঁক বাড়ে। গল্প বলা ও তা লিখে রাখার প্রবল আবেগ থেকেই তিনি কানাডায় চলচ্চিত্র নির্মাণের ওপর উচ্চশিক্ষা গ্রহণ করেন। উল্লেখ্য, তরুণ এই নির্মাতা সন্দীপ কিষাণ অভিনীত ‘সিগমা’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে নিজের অভিষেক ঘটাতে চলেছেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

আবুধাবি টেস্ট জিততে আফগানিস্তানের চাই বিশ্ব রেকর্ড, শুরুতেই ধস

2

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

3

সাংবাদিকদের ওপর হামলা: জামায়াত নেতাকর্মীদের তীব্র নিন্দা জানাল ছাত্রদল

4

শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার ও বিমানের চার পাইলটের বর্তমান পরিচয় ও অবস্থান

5

বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও কার্ড বিতরণে ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

6

আইফোন ১৮ প্রো লাইনআপে আসছে নতুন রঙ, ফাঁস হলো তথ্য

7

ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা মামলা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা ও চাচার কারাদণ্ড

8

সংঘাতের আগেই হরমুজ পার হলো ১৫ জাহাজ: স্বস্তিতে চট্টগ্রাম বন্দর

9

বিশ্বকাপ থেকে বিদায় নিল তুরস্ক ও হাইতি

10

হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের তাণ্ডব: কেন্সকফে প্রাণ হারাল ৪৭ জন